জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র রমজান উপলক্ষে জাতীয়তাবাদী যুবদল রংপুর মহানগর শাখার আন্তর্ভুক্ত ১৬ নং ওয়ার্ড যুবদলের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। গতকাল (১৭ মার্চ) সোমবার নগরীর সিও বাজার সদর উপজেলা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান শামীমের সভপতিত্বে ও সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েলের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন,
সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, সদস্য আল মেরাজ সানি, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, ১৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল আউয়াল জনি, অনিক ইসলাম, জাহিদ হাসান, সহিদুল ইসলাম মনা, মিলন হোসেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোখলেছুর রহমান মাহামুদ, মামুনুর রশিদ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ঃ অনুষ্ঠান শেষে ১৬ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ হাবিবুর রহমান শামীম জানান, রংপুর সিও বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় ১৬ নং ওয়ার্ড যুবদলের নাম ভাঙ্গিয়ে কেই যদি কোন ধরনের চাঁদা দাবি করে তাহলে তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেবেন অথবা আমাদেরকে আবগত করবেন।
















