জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ এর আয়োজনে ১০ দফা দাবিতে ৭দিন ব্যাপী বগুড়া টু পঞ্চগড় লং মার্চ চলমান। গত ১৭ এপ্রিল বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড থেকে সপ্তাহব্যাপী লং মার্চ কর্মসূচির শুরু করা হয়েছে। গতকাল (২০ এপ্রিল) রবিবার দুপুর ১টায় রংপুর প্রেস ক্লাবের সামনে ১০ দফা দাবিতে বগুড়া টু পঞ্চগড় লং মার্চ কর্মসুচীতে কৃষক ঐক্য পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি কৃষক নোতা মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ এর চেয়ারম্যান কৃষক নেতা মঞ্জুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ এর মহা সচিব কৃষক নেতা সুলতান হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাৎ নজরুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষি বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন ফরাজী, বিশেষ বক্তার বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মকসুদুর রহমান খান, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান জালাল, লাল মনির হাট জেলা শাখার সভাপতি রেজাউল করিম, কাউনিয়া উপজেলার সভাপতি আরিফ আজাদ,। সঞ্চালনা করেন রংপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান। বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত কৃষকের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। লং মার্চে কৃষকদের পক্ষ থেকে ১০ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো: আলু ও পেঁয়াজ কমিশন গঠন এবং উপজেলা ভিত্তিক সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন। ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার প্রতিষ্ঠা কৃষিঋণ ও প্রণোদনা সহজীকরণ। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ। কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বন্ধ খাস ও পতিত জমি কৃষকদের মাঝে বিতরণ। কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু সরকারিভাবে কৃষি বীমা ও আর্থিক সহায়তা ব্যবস্থা। সরকারি-বেসরকারি হাসপাতালে কৃষকদের জন্য বিশেষ চিকিৎসা সেবা । জাতীয় সংসদসহ বিভিন্ন কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত এবং আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ।