জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সারা বাংলাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের চলমান ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আইডিইবি রংপুর জেলা কমিটি ও বাকাছাপ রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার পলিটেকনিক ইনস্টিটিউটের সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিবি কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক ও এফডিইবি ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছাত্তার শাহ্।
আরো উপস্থিত ছিলেন আইডিইবি রংপুর জেলা শাখার সভাপতি জনাব মোঃ আব্দুল ওয়ালী, সাধারণ সম্পাদক মোঃ খসরু সরকার সহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাকাছাপের সভাপতি মোঃ রায়হানুল ইসলাম রায়হান, সহ-সভাপতি মোঃ মোয়াজ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও অন্যান্য শিক্ষার্থী বৃন্দ। আলোচনায় আইডিবি’র জেনিক ও কেনিক নেতৃবৃন্দ ছাত্রদের যৌক্তিক ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচি সুশৃংখল ভাবে পালনের জন্যে পরামর্শ প্রদান করেন এবং আন্দোলনে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। প্রধান অতিথি মহামান্য হাইকোর্টের একতরফা রায় স্থগিত করে ৬ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
















