সর্বশেষ
সর্বশেষ

Day: April 21, 2025

সুপ্রিম কোর্টে প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ খৃ. – সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফ্যাসিস্ট বিচারপতিদের সরে যেতে সমাবেশ করেছে আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ‘ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ’ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জ্যেষ্ঠ আইনজীবী বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আরও বক্তৃতা করেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রমুখ। অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ন্যায়বিচার নিশ্চিত না করে যারা অবিচার করেছেন ফ্যাসিস্টের দোসর বিচারপতিগণ স্বেচ্ছায় সরে যাবেন বলে আশা করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, তারা এখনও যাননি। তাদের জন্য আজ আবার রাস্তায় দাঁড়াতে হয়েছে। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, এখনও সময় আছে, আইনজীবীরা জাগলে কী হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে জয়নুল আবেদীন বলেন, খায়রুল হকের বিচার এখনো কেন করছেন না? তার সঙ্গে আপনাদের এমন কী ব্যবস্থা হয়েছে আমরা বুঝতে পারি না। তাহলে আপনারাও খায়রুল হক যে পথে হেঁটেছেন সে পথে হাঁটতে চান? তাহলে জনগণ আপনাদেরও বিচার করবে।

Read More »

রংপুরে ১৪ জন উপকার ভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গংগাচড়া উপজেলায় বাংলাদশে এনজিও ফাউন্ডেসনের সহযোগিতায় ও দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর বাস্তবায়নে উপকার ভোগী ১৪ জন দরিদ্র মহিলাদের মাঝে বিনা মুল্যে ২৮টি ছাগল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২১ এপ্রিল) সোমবার দুপুরে গংগাচড়া উপজেলা ডাক্তাপাড়াস্থ দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর প্রধান কার্যালয়ে ১৪ জন দরিদ্র মহিলাদের মাঝে বিনা মুল্যে ছাগল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ হাসান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজাহারুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সজিবুল করিম, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান, রংপুর সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, ইনসাফ এর নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর কোষাধ্যক্ষ মোছাঃ লায়লা আর্জুমান বানু, কার্য নির্বাহী সদস্য মোঃ সাখওয়াত হোসেন সোহাগ, মোছাঃ পারভীন । অনুষ্ঠানে সঞ্চালনা করেন দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিঞা। ছাগল পেয়ে উপকার ভোগীরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে আরও দরিদ্র মানুষের মাঝে এরকম উদ্যোগ যেন অব্যাহত থাকে বক্তারা এ প্রত্যাশা করেন।

Read More »

রংপুরে ‘খামারী মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের কর্মকর্তাদের জন্য ‘খামারী মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে কৃষি গবেষণা ইন্সটিটিউট রংপুর সরেজমিন গবেষণা বিভাগ মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এইআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ মোশাররফ উদ্দিন মোল্লার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, ক্রপ জোনিং প্রকল্পের মাটি গবেষক ছাব্বির হোসেন, ক্রপ জোনিং প্রকল্পের পরিচালক হাসান মোঃ হামিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক আবিদ হোসেন চৌধুরী, বারি রংপুর সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আল আমিন তালুকদার। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ক্রপ জোনিং প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৬০টি প্রদর্শনী ট্রায়ালের মাধ্যমে ফলাফলে জানা যায় খামারী অ্যাপ থেকে পাওয়া সার সুপারিশ ব্যবহার করে কৃষক চর্চার তুলনায় হেক্টর প্রতি সার খরচ ৩ হাজার ৭৪২ টাকা সাশ্রয় ও ৩৯০ কেজি ফলন বৃদ্ধি পেয়েছে। যার আর্থিক মূল্য ১২ হাজার ৪৮০ টাকা। অর্থ্যাৎ কৃষকের হেক্টর প্রতি আর্থিক লাভ হয়েছে ১৬ হাজার ২২২ টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ,২০২৩-২৪ সালে বাংলাদেশে ৫০ দশমিক ৫৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সেক্ষেত্রে খামারী অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সার সুপারিশ দিয়ে ফসল আবাদ করায় কৃষক ৮ হাজার ২০৫ কোটি টাকা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এ সময় উত্তরের মাটির স্বাস্থ্য সুরক্ষায় পরিমিত সার ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীজ প্রত্যয়, কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের কর্সকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

হজের উদ্দেশ্যে যাওয়া বাজুস রংপুর জেলা শাখার দুই সদস্যদের বিদায় সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে যাওয়া বাজুস রংপুর জেলা শাখার সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন বাদশা ও সাধারণ সদস্য মোঃ হায়দার আলী, দুই জন সদস্যদের বিদায় সংবর্ধনা, উপহার প্রদান করা হয় । রবিবার রাতে নগরীর দেওয়ানবাড়ী রোডস্থ বাজুস কার্যালয়ে পবিত্র হজ্জ পালনে উদ্দেশ্যে যাওয়া বাজুস রংপুর জেলা শাখার ২ জন সদস্যদের বিদায় সংবর্ধনা জানান বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশর (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল । এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সভাপতি মোঃ সাইদ আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কোষাধ্যক্ষ মোঃ শাহীন, কার্যকরি সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শাহীন উদ্দিন বকসী, মোঃ মশিয়ার রহমান, বিশ্বজিৎ চক্রবর্তী , মোঃ রবিউল ইসলাম। এ ছাড়া তাদের পবিত্র হজ্জ পালনের নিয়াত ও উদ্দেশ্যো সফল হওয়ার লক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে এক দফা দাবি আদায়ে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানগুলোকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস/ ডিগ্রি সমমান করার দাবিতে রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সোমবার (২১ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সদের আহবানে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সকে স্নাতক পাস/ডিগ্রি কোর্সের সমমান প্রদান করার দাবিতে শুরুতে মহানগরীর প্রধান প্রধান সড়কে মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রংপুর জেলা শাখার রেজওয়ান, সম্রাট, বাদশা, সোয়েব প্রমূখ। মানববন্ধন সূত্রে জানা যায়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দরা দীর্ঘদিন থেকে স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বিগত দিনে মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং পরে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোন সুষ্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক ও মর্মস্পর্শী। তাই আমরা নার্সিং শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলাম এতে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের এক দফা দাবি আদায় করা হবে। কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রংপুরের সদস্যবৃন্দ ও সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন।

Read More »