সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে এক দফা দাবি আদায়ে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

রংপুরে এক দফা দাবি আদায়ে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে নার্সিং সমাজ জেগেছে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই স্লোগানগুলোকে সামনে রেখে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক পাস/ ডিগ্রি সমমান করার দাবিতে রংপুরে নার্সিং শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্দেশনার আলোকে সোমবার (২১ এপ্রিল) সকালে রংপুর বিভাগীয় সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সদের আহবানে ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি’ এবং ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্সকে স্নাতক পাস/ডিগ্রি কোর্সের সমমান প্রদান করার দাবিতে শুরুতে মহানগরীর প্রধান প্রধান সড়কে মিছিল শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় নেতৃত্ব দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন রংপুর জেলা শাখার রেজওয়ান, সম্রাট, বাদশা, সোয়েব প্রমূখ। মানববন্ধন সূত্রে জানা যায়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দরা দীর্ঘদিন থেকে স্নাতক পাস বা ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি প্রদানের জন্য দাবি জানিয়ে আসছে। এরই প্রেক্ষিতে বিগত দিনে মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং পরে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবরও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকগণ সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোন সুষ্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক ও মর্মস্পর্শী। তাই আমরা নার্সিং শিক্ষার্থীরা প্রথম পর্যায়ে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করলাম এতে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের এক দফা দাবি আদায় করা হবে। কর্মসূচিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের রংপুরের সদস্যবৃন্দ ও সাধারন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি’র শিক্ষার্থীবৃন্দ এবং ইন্টার্ন ও সিনিয়র স্টাফ নার্সরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM