সর্বশেষ
সর্বশেষ

Day: May 6, 2025

রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর হারাগাছ থানাধীন খলিশাকুটি চিলমন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেছে বড় ধরনের সহিংসতা। শিশুদের মধ্যে সামান্য ঝগড়ার জেরে চারটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে। ৫ মে/২০২৫ বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষ শুন্য এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুটি চিলমন গ্রামের দুই শিশুর মধ্যে এক শিশু অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তারা চারটি বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং বাঁধা দিতে আসা শিক্ষার্থী রাকিব (১৭) ও স্থানীয় ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলার ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী কয়েকজন বলেন, ছোটদের ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বড় মানুষরা মিমাংসা না করে বসতবাড়িতে হামলা চালায় এতে দুজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর সুস্থ বিচার হওয়া উচিত। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, “ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Read More »

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিকদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ৭ দিনের মধ্যে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা না হলে রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট আন্দোলন কর্মসূচী ডাকের হুশিয়ারী দিয়েছেন পরিবহন মালিকরা। সোমবার (৬ মে) বিকেলে রংপুর মটর মালিক সমিতি কার্যালয়ে সংবাদ সমেলনে বক্তব্য রাখেন আন্দোলন কমিটির আহ্বায়ক, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ । সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৫ সালের আগস্ট মাসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিক্সা, টেম্পুসহ সকল অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে। ২০১৪ ও ২০১৭ সালে উচ্চ আদালত এ সমস্ত যানবাহন মহাসড়কে চলাচল বন্ধের নির্দেশনা জারী করে। এ নির্দেশনার আলোকে ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার, অটোরিক্সা, টেম্পুসহ সকল অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়। এর মধ্যে রংপুর বাইপাস হয়ে সৈয়দপুর বাইপাস, দিনাজপুরের দশমাইল, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাংলাবান্ধা রুটে, রংপুর হয়ে লালমনিরহাটের বড়বাড়ি, কুড়িগ্রাম রুটে, লালমনিরহাট বড়বাড়ি, লালমনিরহাট, বুড়িমারী রুটে এবং রংপুর হয়ে ডালিয়া, পাগলাপীর হয়ে ডিমলা রুটটি উল্লেখযোগ্য। সরকার ও উচ্চ আদালতের নির্দেশনাকে অমান্য করে রাজনৈতিক নেতা, প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং পুলিশকে ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন অদক্ষ চালকরা মহাসড়কে চালানোয় প্রতিদিন দূর্ঘটনা বাড়ছে। মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে ধীরগতির থ্রি-হুইলার চলাচল করায় দূর্ঘটনায় পড়াসহ নানা সমস্যা সম্মুখীন হচ্ছেন বাস চালকরা। প্রায় সড়ক দূর্ঘটনার কারণে বাস মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তিনি জানান, বাস মালিকরা প্রতিদিন সরকারকে দুই হাজার কোটি টাকার বেশি টোল দেয়। অথচ পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস চালকদের হয়রানি করে যাচ্ছে। অপরদিকে থ্রি-হুইলার অবৈধ যানবাহন হওয়ার পরও প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছে না। তাদের চোখের সামনে কিভাবে এসব অবৈধ যানবাহন চলাচল করছে তা সচেতন মহল প্রশ্ন তুলছে। রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট মটর মালিক সমিতির সমন্বয়ে একটি আন্দোলন কমিটি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা না হলে আমরা পরিবহন ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচী দিতে বাধ্য হবো। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আন্দোলন কমিটির সদস্য ও লালমনিরহাট মটর মালিক সমিতির সদস্য রেজাউল করিম বসুনিয়া, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সদস্য কফিল উদ্দিন আহম্মেদ খোকন, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি শরিফুল আলম হিরুসহ অন্যরা।

Read More »

রংপুরে মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কতৃক বৃত্তিপ্রাপ্ত ও বার্ষিক পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়। গতকাল (৬ মে) মঙ্গলবার বেলা ৩টায় রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নে অবস্থিত মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান । অনুষ্ঠানে মমিনপুর মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার সভাপতি মোঃ আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে ও মরিয়ম নেছা আস- সালাফিয়া মাদরাসার অধ্যক্ষ মোঃ মোঃ মহির আলীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মমিনপুর খারুয়াবাধা এলাকায় সমাজ সেবক মোঃ দুলাল মিয়া, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, গনেশপুর সাকসেস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজাহারুল ইসলাম, ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ লাবলু মিয়া, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, বাবুখাঁ সোনার তরী বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আতিকুল ইসলাম আতিক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »