সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম

রংপুরে শিশুদের ঝগড়া ঘিরে উত্তেজনা, বসতবাড়ি ভাঙচুর ও দুজনকে কুপিয়ে জখম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর হারাগাছ থানাধীন খলিশাকুটি চিলমন গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে গেছে বড় ধরনের সহিংসতা। শিশুদের মধ্যে সামান্য ঝগড়ার জেরে চারটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়েছে এবং কুপিয়ে জখম করা হয়েছে দুইজনকে। ৫ মে/২০২৫ বিকেলে এ ঘটনা ঘটে। পুরুষ শুন্য এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলিশাকুটি চিলমন গ্রামের দুই শিশুর মধ্যে এক শিশু অপরের জমিতে প্রস্রাব করা নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা সুলতান ও সোহরাবের নেতৃত্বে একটি গোষ্ঠী সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তারা চারটি বসতবাড়িতে ভাঙচুর চালায় এবং বাঁধা দিতে আসা শিক্ষার্থী রাকিব (১৭) ও স্থানীয় ফল ব্যবসায়ী আকিফুল ইসলাম (৩২)-কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৩ তলার ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রাকিব স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে এলাকাবাসী কয়েকজন বলেন, ছোটদের ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বড় মানুষরা মিমাংসা না করে বসতবাড়িতে হামলা চালায় এতে দুজন গুরুতর আহত হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর সুস্থ বিচার হওয়া উচিত।
ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে হারাগাছ মেট্রোপলিটন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, “ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM