সর্বশেষ
সর্বশেষ

Day: May 16, 2025

রমেকের ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬০ শয্যাবিশিষ্ট ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতার। ১৬ মে শুক্রবার সকালে তিনি বহুতল ভবনের নির্মাণস্থলে পরিদর্শনে যান এবং কাজের গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই এ চিকিৎসা কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। রংপুরে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু সেই তুলনায় চিকিৎসা সরঞ্জাম ও জনবল অনেক কম। রমেক হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এ অবস্থায় নতুন এই চিকিৎসা কেন্দ্র চালু হলে চিকিৎসাসেবার মান ও সুযোগ বাড়বে। রমেক হাসপাতালের পরিচালক আরও বলেন, “বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন সমস্যা আছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের জায়গা ও অবকাঠামো সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। নতুন প্রকল্প চালু হলে সেই চাপ কিছুটা লাঘব হবে। এ সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান,সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জমি’র মা-মলায় ন্যা-য় বিচারসহ জীবনের নিরা-পত্তা চেয়ে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জমি-জমা সংক্রান্ত মামলায় ন্যায় বিচারসহ জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১৬ মে) সকালে নগরীর রাধাবল্লভ এলাকায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুস্তম আলী জানান, রাধাবল্লভ মৌজায় ১৯৬৪ সালের খতিয়ানে তার নামে ২ দশমিক ০৭ একর এবং তার বাবা তৌয়ব উদ্দিনের নামে ২ দশমিক ০৯ একর জমি রেকর্ড করা ছিল। জমিগুলোর কিছু অংশ আফতাব উদ্দিন নামে এক ব্যক্তি বর্গাচাষ করতেন। রুস্তম আলীর বাবার মৃত্যুর পর ১৯৮০ সালে ভূমি অফিসকে ম্যানেজ করে ওই জমির কিছু অংশ আফতাব উদ্দিন নিজের নামে রেকর্ড করান এবং পরবর্তীতে সরকারী চাকুরী করা প্রভাবশালী ছেলে ও মেয়ের জামাইয়ের নামে দলিল করে দেন। ২০০৯ সালে আফতাব উদ্দিনের ১১ শতক জমির দলিল ভূয়া প্রমাণিত হওয়ায় তৎকালীন ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সালিশী বৈঠক হয়। প্রশাসনের সাথে আফতাব উদ্দিনের ছেলে ও জামাইয়ের সখ্যতার কারণে রুস্তম আলী অসহায় হয়ে পড়েন। ২০২২ সালে আফতাব উদ্দিনের পরিবারের সদস্যরা সেটেলমেন্টে ১৯৬৫ সালের খতিয়ানের একটি রেকর্ড সংশোধনী মামলা দায়ের করেন। পরবর্তীতে যথাযথ কাগজপত্র দাখিল করতে না পারায় তাদের মামলাটি খারিজ করে দেয়া হয়। সেই সাথে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারায় জমির মালিক হিসেবে রুস্তম আলীকে ঘোষণা করা হয়। এরপর আফতাব উদ্দিনের পরিবারের সদস্যরা গত বছরের ১৭ ডিসেম্বর সন্ত্রাসী বাহিনী দিয়ে রুস্তম আলীর পরিবারের উপর হামলা চালায়। এতে রুস্তম আলীর বড় ছেলে রেজাউল করিম রেজাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রুস্তম আলী অভিযোগ করেন, সেটেলমেন্ট থেকে জমির মালিক হিসেবে ঘোষণা পাওয়ার পরও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করে আফতাব উদ্দিনের পরিবার। রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি আমাদের কথা না শুনে গত ৫ মে একতরফাভাবে আফতাব উদ্দিনের পরিবারের পক্ষে রায় দিয়েছে। যা বৈষম্যহীন বাংলাদেশে আমাদের প্রতি অবিচার করা হয়েছে। অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ মামলার আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ সময় উপস্থিত ছিলেন, রুস্তম আলীর স্ত্রী মুন্নিজান খানম, মেয়ে ফারজানা আক্তার, রাজিয়া সুলতানা।

Read More »

রংপুরে জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত হয়ে রাষ্ট্র যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নয়। আমাদের সংগ্রাম চলবে ১৯৭১ এবং ২০২৪-এর পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধেই। গতকাল (১৬ মে) শুক্রবার সকালে রংপুরের সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি মোঃ আমিন উদ্দীন বিএসসি। সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ মনসুর আলী, আবদুস সাদেক জেহাদী, এডভোকেট গোলাম রাব্বানী, এ বি এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক,মনিরুজ্জামান বাচ্ছু,মোহাম্মদ মনিরুজ্জামান, আতিয়ার রহমান,আলী আজগর আরজ,আবদুল্লাহ আল রাফিন,ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না— ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে, এবং ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে। শহীদ উদ্দীন মাহমুদ স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

Read More »