সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রংপুরে জেএসডি’র বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত হয়ে রাষ্ট্র যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নয়।

আমাদের সংগ্রাম চলবে ১৯৭১ এবং ২০২৪-এর পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধেই। গতকাল (১৬ মে) শুক্রবার সকালে রংপুরের সুমি কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি মোঃ আমিন উদ্দীন বিএসসি। সভায় আরও বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ মনসুর আলী, আবদুস সাদেক জেহাদী, এডভোকেট গোলাম রাব্বানী, এ বি এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক,মনিরুজ্জামান বাচ্ছু,মোহাম্মদ মনিরুজ্জামান, আতিয়ার রহমান,আলী আজগর আরজ,আবদুল্লাহ আল রাফিন,ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে।

তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না— ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে, এবং ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে। শহীদ উদ্দীন মাহমুদ স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM