সর্বশেষ
সর্বশেষ

Day: June 1, 2025

রংপুরে অ্যাম্বশিন নউি মডলে স্কুলরে মধোবী শক্ষর্িাথীদরে সংর্বধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অ্যাম্বশিন নউি মডলে স্কুলরে শক্ষিক- শক্ষিাকাদরে আয়োজনে মধোবী শক্ষর্িাথীদরে সংর্বধনা ও আলোচনা সভা অনুষ্ঠতি হয়। গতকাল (১লা জুন) রববিার সকাল ১১টায় রংপুররে নব্দীগঞ্জ বাজার সংলগ্ন স্কুলে মধোবী ও বৃত্তপ্রিাপ্ত শক্ষর্িাথীদরে সংর্বধনা অনুষ্ঠানে অ্যাম্বশিন নউি মডলে স্কুলরে প্রতষ্ঠিাতা পরচিালক ও প্রধান শক্ষিক মোঃ আলমগীর হোসনেরে সভাপতত্বিে প্রধান অতথিরি হসিবেে উপস্থতি ছলিনে হারাগাছ সামাজকি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান । অনুষ্ঠানে প্রধান আলোচক ছলিনে সাকসসে স্কুল এন্ড কলজেরে অধ্যক্ষ মোঃ আজাহারুল ইসলাম, সম্মানতি অতথিি ছলিনে নব্দীগঞ্জ কল্যাণী উচ্চ বদ্যিালয়রে প্রধান শক্ষিক মোঃ নজরুল ইসলাম, বশিষে অতথিি ছলিনে পশুরাম থানা শশিু একাডমেি আইডয়িাল স্কুল এন্ড কলজেরে অধ্যক্ষ মোঃ মহরি আলী, নব্দীগঞ্জ ১নং কল্যাণী ইউনয়িনরে বশিষ্টি সমাজ সবেক মোঃ সামসুল হুদা সহ অন্যান্য অতথিবিৃন্দ । আলোচনা শষেে স্কুলরে মধোবী ও বৃত্তপ্রিাপ্ত শক্ষর্িাথীদরে ক্রস্টে ও ফুল দয়িে সংর্বধনা জানানো হয়।

Read More »

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “দুধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে রোববার (১ জুন) সকালে রংপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আয়োজনে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় হয়ে একটি র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল চত্বরে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ।আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.আবু ছাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অতিরিক্ত দায়িত্ব জয়নাল আবেদীন, ডিসিই ডাঃ মোঃ রফিকুল আলম, ডিএফও ডাঃ মোঃ হুরুন অর রশিদ, ডিপিইও ডাঃ মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ কেবলমাত্র একটি পুষ্টিসমৃদ্ধ খাদ্য নয়, এটি একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পদ, যা পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ ও মানসম্পন্ন দুগ্ধ উৎপাদনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খামারিদের আধুনিক প্রশিক্ষণ ও প্রণোদনার ওপর গুরুত্বারোপ করেন তারা।আলোচনা শেষে দুগ্ধ খামারে বিশেষ অবদান রাখায় ১২ জন খামারীকে ক্রেস্ট প্রদান করা হয়, এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Read More »

রংপুরে পরিস্থিতি স্থিতিশীল করতে সেনাবাহিনীর কঠোর অবস্থান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়ি স্কাই ভিউতে হামলা ভাঙচুরের ঘটনায় মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। রোববার রাত সাড়ে ১২টার দিকে নগরীর পায়রা চত্বরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় রাত দেড়টার দিকে ঘটনাস্থলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি এখানে ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কথা বলছেন। এর আগে সেদিনের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার অভিযোগ তুলে মহানগর কোতোয়ালি থানায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, রসিকের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের নামে মামলার আবেদন করে ফিরছিলেন এই দুই নেতা। পরে ঘটনাস্থলে ডাকা হয় মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুকে। তাদের কাছেও জানতে চাওয়া হয় এ হামলার সাথে তাদের নেতাকর্মীরা জড়িত কিনা। এ সময় গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রংপুরের বাড়ি ‘স্কাই ভিউতে’ হামলার ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। হামলার সময়কার ভিডিও ফুটেজ এবং স্থিরচিত্র দেখিয়ে হামলাকারীদের পরিচয় জানতে চান সেনাবাহিনী। এর আগে রাত সাড়ে ১১ টার দিকে মহানগর কোতোয়ালি থানায় গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ও চেয়ারম্যান রংপুরের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের ১৮ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের সংগঠক আলমগীর রহমান নয়ন। এ সময় এনসিপি নেতা সারজিস আলম বলেন, এনসিপি, বিএনপি, জামআত সকলকে জিজ্ঞাসা করা যেতে পারে। তবে সেটা রাতের আধারে না করে দিনের আলোতে করা হোক। আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির কোন স্থান বাংলাদেশে হবে না। আমরা চাই তাদের আইনের আওতায় আনা হোক। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, আমরা বৃহস্পতিবারের সাবেক সেনা প্রধান হুসাইন মুহাম্মদ এরশাদের বাসায় ভাংচুর ও অগ্নি সংযোগের বিষয়ে জানতে তাদের ডেকেছিলাম। তাদের তদন্তর সার্থে সহযোগীতা কামনা করেছি। রংপুরে শান্তি শৃঙ্খলা ফেরাতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। জনগণের জানমালের নিরাপত্তা দিতে সদা সর্বদা প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। তাই এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোন প্রকার অরাজগতা মেনে নেয়া হবেনা

Read More »