সর্বশেষ
সর্বশেষ

Day: June 16, 2025

রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে যৌথ বাহিনীর অভিযান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিভাগীয় নগরী রংপুরের অভিজাত এলাকা ধাপে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে ওঠা অবৈধ ক্লিনিক ও ডায়গনেষ্টিক সেন্টারে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ৩টি বেসরকারী হাসপাতালকে প্রতিটিকে ২লাখ এবং ডায়গনেষ্টিক সেন্টারকে দেড় লাখ টাকা করে মোট সাড়ে সাত লাখ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। সেই সাথে ৪টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেছে।এর আগে যৌথবাহিনী নগরীর ধাপ এলাকায় উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল নিউ রংপুর ক্লিনিক এবং হেলপ ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেবার নামে প্রতারনা প্রয়োজনীয় অনুমোদন না থাকা নানান অভিযোগ পাবার পর তাদের প্রত্যেককে জরিমানা করা হয়। সেই সাথে ৩টি বেসরকারী হাসপাতাল ও একটি ডায়গনষ্টিক সেন্টার তালা বদ্ধ করে বন্ধ করার নির্দ্দেশ দেয়া হয়। অভিযানে ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল সাজ্জাদ রংপুরের নির্বাহি ম্যাজিষ্ট্রেট প্রত্যয় হাশেম ও রংপুরের সিভিল সার্জেন শিরিন সুলতানা। তারা সকলেই বলেন রংপুর নগরীতে থাকা অবৈধ ক্লিনিক ও ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চলবে।

Read More »

রংপুরে ৩দিন ব্যাপী নাট্য কর্মশালা শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নাট্যকেন্দ্রের আয়োজনে (১৬ থেকে ১৮ জুন) ৩ দিন ব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। গতকাল (১৬ জুন) সোমবার সকাল ১০টায় রংপুর টাউন হল চত্বরে নাট্যকেন্দ্রের কার্যালয়ে নাট্য কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মোঃ মাহাবুবুল আলম খান। এ সময় উপস্থিত ছিলেন মূখ্য নাট্য প্রশিক্ষক সুমিত মোহন্ত , রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক মুরাদ, সহ সভাপতি আবুল খায়ের, নাট্য কর্মি সোহেলা পারভীন শিল্পী, নুর ইসলাম আকরাম , সাব্বির পারভেজ সজিব, আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম, শেখ মোঃ মাহাবুর, মামুন খান রাজ, সাখাওয়াত হোসেন সোহাগ, ইয়ছিন আলী প্রমুখ।

Read More »

রংপুরে মতবিনিময় সভায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ফ্যাসিবাদি সরকার মাদ্রাসা শিক্ষাকে ক্ষতিগ্রস্ত করেছে, এখন আমরা স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে চাই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক বলেছেন, বিগত ফ্যাসিবাদি সরকার শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমরা স্বচ্ছতা ও মান নিশ্চিত করতে চাই। শিক্ষার্থীরা যা লিখবেন, শিক্ষকরা কেবল সেটাই মূল্যায়ন করবেন। অতিরিক্ত বা কম নম্বর দেয়ার সুযোগ থাকবে না। সোমবার ( ১৬ জুন) সকালে রংপুর নগরীর গোমস্তপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে ২০২৫ খ্রিষ্টাব্দের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে করতে এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নের লক্ষে রংপুর অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও সুপারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপ- পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) ড. মো: মাহাতাব হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ( পরীক্ষা) মো: আব্দুস সালাম। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও শিক্ষক কর্মচারি ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব, কেল্লাবন্দ বহুমুখি সিনিয়র দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ নুর বক্ত, তারাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুস সালাম প্রমুখ। এসময় রংপুর বিভাগের প্রায় সাড়ে তিন শতাধিক আলিম মাদরাসার অধ্যক্ষ, কেন্দ্র সচিব ও মহানগরীর দাখিল মাদ্রাসার সুপারগণ উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান আরো বলেন, আমাদের লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত মানসম্পন্ন শিক্ষার্থী তৈরি করা। চেয়ারম্যান মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বোর্ডের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি ও সিনিয়র মাদরাসাগুলোর জন্য নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে যে প্রতিষ্ঠানগুলো এতোদিন অবহেলিত ছিলো, তাদের অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। তিনি আরো জানান, ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে রেজিস্ট্রেশন প্রথা বিলুপ্ত করে সরাসরি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন চালুর চিন্তা-ভাবনা করা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা স্থাপন, স্বীকৃতি এবং এমপিওভুক্তির জন্য প্রণীত নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এছাড়াও তিনি প্রতিটি বিভাগে একটি করে বিএমটিএফ বিএমটিটিআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার কথা জানান। সভায় অংশগ্রহণকারী অধ্যক্ষ ও সুপাররা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

Read More »