জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর নাট্যকেন্দ্রের আয়োজনে (১৬ থেকে ১৮ জুন) ৩ দিন ব্যাপী নাট্য কর্মশালা শুরু হয়েছে। গতকাল (১৬ জুন) সোমবার সকাল ১০টায় রংপুর টাউন হল চত্বরে নাট্যকেন্দ্রের কার্যালয়ে নাট্য কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মোঃ মাহাবুবুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন মূখ্য নাট্য প্রশিক্ষক সুমিত মোহন্ত , রংপুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ রাজ্জাক মুরাদ, সহ সভাপতি আবুল খায়ের, নাট্য কর্মি সোহেলা পারভীন শিল্পী, নুর ইসলাম আকরাম , সাব্বির পারভেজ সজিব, আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম, শেখ মোঃ মাহাবুর, মামুন খান রাজ, সাখাওয়াত হোসেন সোহাগ, ইয়ছিন আলী প্রমুখ।
















