সর্বশেষ
সর্বশেষ

Day: June 22, 2025

রংপুরে ২১ দফা দাবীতে রেলগেট অব*রো*ধ করে কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সংকটের সমাধান না হওয়ায় ২১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা রংপুর নগরীর লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্রযানজটের সৃষ্টি হয়। রোববার (২২ জুন) সকাল ৯ টা থেকে কলেজের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর রুমে তালা দিয়ে অবরুদ্ধ করেন অধ্যক্ষকে। পরে তাঁরা লালবাগ রেলগেট ও আশপাশের সড়কে অবস্থান নেন। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজন, পর্যাপ্ত বাসের সংকট, ছাত্রী বিশ্রামাগারে অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা, আইসিটি সুবিধার অভাবসহ নানা সমস্যা বছরের পর বছর উল্লেখ করেও কোন সমাধান হয়নি। এ বিষয়ে কলেজ প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহন করেননি। আন্দোলনরত শিক্ষার্থী আল ইমরান বলেন, ‘আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। দাবি পূরণ না হলে এর থেকেও কর্মসূচি দেওয়া হবে। কেননা এটা আমাদের প্রাপ্য অধিকার, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজের অধ্যক্ষসহ অন্য কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের উল্লেখিত দাবিসমূহ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে শিক্ষার্থীরা লালবাগ সড়ক ও রেলগেট অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনের গতিবিধি নজরে রেখে অবস্থান করছেন সেখানে। এসময় শিক্ষার্থীদের সাথে কয়েকদফা কথাও বলেন তারা।

Read More »

রংপুরে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের প্রেস ব্রিফিং

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বরাদ্দ অক্ষুন্ন রাখার পাশা পাশি বিভাগীয় সুযোগ সুবিধা নিশ্চিতে ১৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল (২২ জুন) রবিবার বেলা ১২টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সামি ইবনে অম্বর ও সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আহসান আয়ান। প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন , সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে এই প্ল্যাটফম থেকে বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর রংপুরের উন্নয়নে ১৮ দফা দাবিতে স্মারকলিপি পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। আগামীতে আরো কর্মসূচী পালনের মাধ্যমে প্রস্তাবিত ১৮ দফা দাবি আদায়ে অমরা বদ্ধপরিকর। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে দেশব্যাপী মসান্তরাল উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, আমরা দেশব্যাপী ন্যায় সংগত উন্নয়ন এবং অর্থনৈতিক বরাদ্দ বুঝে পেতে চাই। আমরা বলতে চাই যে, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং রংপুর বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে এই প্ল্যাটফর্ম আপনাদের সাথে নিয়েই পরবর্তি প্রয়োজনিয় কর্মসূচী ঘোষনা করবে।

Read More »