সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের প্রেস ব্রিফিং

রংপুরে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের প্রেস ব্রিফিং

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে বরাদ্দ অক্ষুন্ন রাখার পাশা পাশি বিভাগীয় সুযোগ সুবিধা নিশ্চিতে ১৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্মের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল (২২ জুন) রবিবার বেলা ১২টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সামি ইবনে অম্বর ও সাধারণ সম্পাদক মোঃ সিয়াম আহসান আয়ান।

প্রেস ব্রিফিংয়ে বক্তারা বলেন , সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন। ইতিমধ্যে এই প্ল্যাটফম থেকে বর্তমান প্রধান উপদেষ্টা বরাবর রংপুরের উন্নয়নে ১৮ দফা দাবিতে স্মারকলিপি পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। আগামীতে আরো কর্মসূচী পালনের মাধ্যমে প্রস্তাবিত ১৮ দফা দাবি আদায়ে অমরা বদ্ধপরিকর। আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চাই, যেখানে দেশব্যাপী মসান্তরাল উন্নয়নের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আমরা এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যে, আমরা দেশব্যাপী ন্যায় সংগত উন্নয়ন এবং অর্থনৈতিক বরাদ্দ বুঝে পেতে চাই। আমরা বলতে চাই যে, আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং রংপুর বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষ থেকে উল্লেখিত বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা না পেলে এই প্ল্যাটফর্ম আপনাদের সাথে নিয়েই পরবর্তি প্রয়োজনিয় কর্মসূচী ঘোষনা করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM