সর্বশেষ
সর্বশেষ

Day: June 25, 2025

১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালন এবং দিবসটিকে ‘খ’ শ্রেণিভূক্ত হিসেবে ঘোষণা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১১ আষাঢ় (২৫ জুন) ২০২৫ খৃ. – সরকার ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। প্রতিবছর এ তারিখকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ‘খ’ শ্রেণিভূক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে বলা হয়েছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

Read More »

গণঅভ্যুত্থান দিবসসমূহ উদযাপনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৫ জুন, ২০২৫ খৃ. – জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ উদ্‌যাপনের লক্ষ্যে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এই কমিটির সহ-সভাপতি এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কর্মসূচি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা, খাদ্য এবং ভূমি উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা, নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, বাণিজ্য এবং বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুয়ীদ চৌধুরী, সফর রাজ হোসেন, বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক এবং ড. ইফতেখারুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব বা মুখ্য সচিব, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) সচিব এবং পররাষ্ট্র সচিব। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। ১ জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে এই অনুষ্ঠানমালা শুরু হবে।

Read More »

রংপুরে রথযাত্রা উপলক্ষে সেনা বাহিনীর আইন শৃঙ্খলা সমন্বয় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মালম্বী হিন্দু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সেনা বাহিনীর আইন শৃঙ্খলা সম্পর্কিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৪ জুন) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর ধর্মসভায় আইন শৃঙ্খলা সম্পর্কিত সমন্বয় সভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হুমায়ন কাইয়ুম। এ সময় উপস্থিতছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ডু, সিঃ সহ সভাপতি ধিমান ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ দাস, রংপুর ধর্ম সভায় সহ সভাপতি পার্থ বোষ, সাধারণ সম্পাদক খোকন সরকার, কার্যকরি সদস্য নিখিল বাগচী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন ভট্টাচার্য্য, ধাপ হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সিতু মোহন্ত, ইসকন রংপুর জেলা শাখার সভাপতি গোবিন্দ গ্রিধারী দাস, সহ সভাপতি চিন্ময় কৃষ্ণ দাস, গুপ্ত পাড়া মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুব্রত সরকার মুকুল, রথযাত্রা উদযাপন কমিটির সাধারণ সম্পদক প্রদিপ মোহন্ত প্রমুখ ।

Read More »

রংপুরে অলিম্পিক ডে পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর: রংপুর জেলা ক্রীড়া সংস্থা ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে রংপুরে অলিম্পিক ডে উদযাপন করা হয়। গতকাল (২৪ জুন) মঙ্গলবার সকাল ১১টায় রংপুর স্টেডিয়ামে অলিম্পিক ডে উপলক্ষে নগরীতে বর্ণঢ্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ক্রীড়াবিদ রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুখ, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ রুবায়েত হোসেন খান । র‌্যালিতে যুব উন্নয়ন সদস্য ও খেলোয়ার গণ অংশ গ্রহন করেন ।

Read More »

৩৭ দফা দাবিতে কারমাইকেল কলেজে আন্দোলন শিক্ষা উপদেষ্টাকে ক্যাম্পাসে আসার আহ্বান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কারমাইকেল কলেজে একাডেমিক ভবন, অডিটরিয়াম, আবাসিক হল নির্মাণ, শিক্ষক নিয়োগ, নতুন বিভাগ চালু, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ ৩৭ দফা দাবিতে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সৃষ্ট সংকট সমাধানে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্বশরীরে কারমাইকেল কলেজে আসার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারো আহ্বান জানানো হয়েছে। একই সাথে দাবি আদায়ে আগামীকাল (বুধবার) রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৪ জুন) বেলা দুইটা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান গেট বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে গত দুইদিনের মতো তৃতীয় দিনেও কলেজ ক্যাম্পাস এলাকায় সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে কলেজের বর্তমান শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সোমবার সকাল নয়টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা কলেজের প্রধান প্রবেশসহ সকল বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে ২৫ দফা এবং শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২ দফা দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো – কলেজের সব খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা, নতুন একাডেমিক ভবন নির্মাণ, মানসম্মত অডিটরিয়াম নির্মাণে পূর্ণ বরাদ্দ নিশ্চিত করা, কলেজের দখলকৃত জমি উদ্ধার এবং কলেজ চত্বরে অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা ও সৌন্দর্যবর্ধনমূলক ফটক নির্মাণ, কলেজের জমি অন্য কোথাও না দেওয়ার লিখিত নিশ্চয়তা, হলসংখ্যা বৃদ্ধি এবং পুরোনো হলগুলোর সংস্কার, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত ছয়টি বাস সরবরাহ, প্রতিটি শ্রেণিকক্ষ স্মার্ট ক্লাসরুমে রূপান্তর, কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি ও উন্নত সরঞ্জাম প্রদান ইত্যাদি। শিক্ষার্থীরা অভিযোগ করেন, বছরের পর বছর শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজনের প্রয়োজন, পর্যাপ্ত বাস–সংকট, ছাত্রী বিশ্রামাগারের অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি–সুবিধার ঘাটতি নিয়ে তারা অবহেলিত থেকেছেন। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। আন্দোলনকারী শিক্ষার্থী বকুল রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে কলেজের নানাবিধ সমস্যা ও সংকটের কথা প্রশাসনকে জানিয়ে আসছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু আশ্বাস দেয়া হয় কিন্তু বাস্তবায়নে উদ্যোগ চোখে পড়েনি। একারণে বাধ্য হয়েই সকল শিক্ষার্থী মিলে আন্দোলনে নেমেছি। কলেজের প্রাক্তন শিক্ষার্থী বোরহান বলেন, এই আন্দোলন কারো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল কিংবা স্বার্থে হচ্ছে না। এটি কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে হচ্ছে। শতবর্ষী একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এভাবে পিছিয়ে রেখে শিক্ষার মানোন্নয়ন সম্ভব হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আন্দোলনরত শিক্ষার্থী ইমরান, আসাদ, জয়লালা, বাঁধন, নন্দিতাসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছি। যেখানে আর কোনো বৈষম্য থাকবে। রংপুর আর আগের মতো অবহেলিত ও পিছিয়ে পড়ার দিকে থাকবে না। তাই ৫ আগস্টের পর থেকে আমরা কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরে আন্দোলন শুরু করেছি। দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব সমাধান পাওয়া যায়নি। এবার আমরা আর ছাড় দেব না। উন্নয়নের জন্য আন্দোলন চলবেই। এখন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। যদি দাবি আদায়ে কঠোর হতে হয় প্রয়োজনে তাই করা হবে। শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে লিখিত আকারে সব সমস্যার কথা জানানো হয়েছে। আমরাও চাই দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসুক। তিনি আরও বলেন, আমাদের পক্ষে যে দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বাস্তবায়নে পদক্ষেপ নিবো। আর যেসব দাবি আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়েছে, সেগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গত রোববার (২২ জুন) থেকে কলেজে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে প্রথম দিনে কলেজ রোড লালবাগ এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যান। কিন্তু গত দুইদিনে আশ্বাস পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় তারা তৃতীয় দিনেও ‘কমপ্লিট শাটডাউ’ কর্মসূচি পালন করেন।

Read More »

রংপুরে মা*দকে*র আক*রা গোলাগঞ্জের হাট: যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাদকের আকরা, অভয় অরন্য নগরীর ১৪ নং ওয়ার্ডের গোলাগঞ্জের হাট ও ব্রিজ এলাকা। কোন প্রতিকার নেই, নষ্ট হয়ে যাচ্ছে এলাকার যুব সমাজ। এলাকার সুশিল সমাজের লোকেরা মাদক ব্যবসা নিমূলের দাবিতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন । এ বিষয়ে গোলাগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হক মিলন বালেন, বর্তমানে গোলাগঞ্জ হাটে যে পেক্ষাপট, মাদকের ছরাছড়ি চলছে। আমি মাদক ব্যবসা বন্ধের লক্ষে এলাকার যুব সমাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি, আনেক আন্দোলন মিছিল করেছি। কিন্ত কোন লাভ হয় নাই । প্রশাসন এসে মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। ১৫ দিনপর তারা জেল থেকে বেড়িয়ে এসে আবার মাদক ব্যবসা চালু করে। আমি এলাকায় মাদক মুক্ত সমাজ চাই। এ জন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে এলাকার মুদি দোকানদার রহিদুল বলেন, সরকার পতনের পর থেকে এই এলাকায় মাদকের ব্যবসা আনেক বেড়ে গেছে। এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে। রাত হলেই এলাকায় মাদক সেবনকারীদের ভীর জমে উঠে। এ বিষয়ে এলাকার মুদি দোকানদার মুন্না বলেন, এই এলাকায় দিন দিন মাদক ব্যাবসা বেড়ে চলেছে। এতে এলাকার যুব সমাজ বি-পথে যাচ্ছে। আমাদের সন্তান আছে, আমরা চাই এলাকায় দ্রুত মাদক ব্যবসা বন্ধ হউক। এ বিষয়ে এলাকার ধান ব্যবসায়ী জেলহার মিয়া বলেন, গোলাগঞ্জের হাটে মাদক ব্যবসা আগের চেয়ে অনেক বেড়েছে। বাহির থেকে মাদকের বড় বড় ব্যবসায়ীরা গোলাগঞ্জের হাটে আসে, এলাকার কিছু লোক তাদের কে সহযোগিতা করে। আমি এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্য যৌথ বাহিনীর সহযোগিতা কামনা করছি।

Read More »