সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মা*দকে*র আক*রা গোলাগঞ্জের হাট: যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা

রংপুরে মা*দকে*র আক*রা গোলাগঞ্জের হাট: যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মাদকের আকরা, অভয় অরন্য নগরীর ১৪ নং ওয়ার্ডের গোলাগঞ্জের হাট ও ব্রিজ এলাকা। কোন প্রতিকার নেই, নষ্ট হয়ে যাচ্ছে এলাকার যুব সমাজ। এলাকার সুশিল সমাজের লোকেরা মাদক ব্যবসা নিমূলের দাবিতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন । এ বিষয়ে গোলাগঞ্জ হাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হক মিলন বালেন, বর্তমানে গোলাগঞ্জ হাটে যে পেক্ষাপট, মাদকের ছরাছড়ি চলছে।

আমি মাদক ব্যবসা বন্ধের লক্ষে এলাকার যুব সমাজকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছি, আনেক আন্দোলন মিছিল করেছি। কিন্ত কোন লাভ হয় নাই । প্রশাসন এসে মাদক ব্যবসায়ীকে ধরে নিয়ে যায়। ১৫ দিনপর তারা জেল থেকে বেড়িয়ে এসে আবার মাদক ব্যবসা চালু করে। আমি এলাকায় মাদক মুক্ত সমাজ চাই। এ জন্য যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে এলাকার মুদি দোকানদার রহিদুল বলেন, সরকার পতনের পর থেকে এই এলাকায় মাদকের ব্যবসা আনেক বেড়ে গেছে। এলাকার পরিবেশ নষ্ট হয়ে গেছে।

রাত হলেই এলাকায় মাদক সেবনকারীদের ভীর জমে উঠে। এ বিষয়ে এলাকার মুদি দোকানদার মুন্না বলেন, এই এলাকায় দিন দিন মাদক ব্যাবসা বেড়ে চলেছে। এতে এলাকার যুব সমাজ বি-পথে যাচ্ছে। আমাদের সন্তান আছে, আমরা চাই এলাকায় দ্রুত মাদক ব্যবসা বন্ধ হউক। এ বিষয়ে এলাকার ধান ব্যবসায়ী জেলহার মিয়া বলেন, গোলাগঞ্জের হাটে মাদক ব্যবসা আগের চেয়ে অনেক বেড়েছে। বাহির থেকে মাদকের বড় বড় ব্যবসায়ীরা গোলাগঞ্জের হাটে আসে, এলাকার কিছু লোক তাদের কে সহযোগিতা করে। আমি এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্য যৌথ বাহিনীর সহযোগিতা কামনা করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM