সর্বশেষ
সর্বশেষ

Day: June 27, 2025

রংপুরে জামায়াতের সাবেক সাথী-সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আগামী ০৪ জুলাই ‘২৫ জনসভা জামায়াতের জনসভা বাস্তবায়নে রংপুরের সাবেক সাথী-সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জুন) দুপুরে রংপুর মডেল কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ এ টি এম আযম খান। সভায় অতিথিরা, রংপুরের আগমনী ০৪ জুলাই ‘২৫ জামায়াতের জনসভা বাস্তবায়নে সাবেক ভাইদের সহযোগিতার আহবান জানান । এসময় উপস্থিত ছিলেন জামায়াতের স্হানীয় নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে অভিযাত্রিকের বর্ষকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের (কদম সন্ধায় কবিতার ঘ্রান) বর্ষকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৭ জুন) বাদ আছর রংপুর টাইন হল সংলগ্ন অভিযাত্রিক কার্যালয়ে বর্ষকালীন সাহিত্য আসরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, আলোচক ছিলেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান আহমেদ রিমন, কবি মাসুম মোর্সেদ, এসএম হাবিব, নাহিদা ইয়ছমিন, একরাম হোসেন এলিজ, সওদা খানম মিনু প্রমুখ।

Read More »

রংপুরে অভিযাত্রিকের বর্ষকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের (কদম সন্ধায় কবিতার ঘ্রান) বর্ষকালীন সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (২৭ জুন) বাদ আছর রংপুর টাইন হল সংলগ্ন অভিযাত্রিক কার্যালয়ে বর্ষকালীন সাহিত্য আসরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সভাপতি তৈয়বুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল ইসলাম, আলোচক ছিলেন অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, অর্থ সম্পাদক রায়হান আহমেদ রিমন, কবি মাসুম মোর্সেদ, এসএম হাবিব, নাহিদা ইয়ছমিন, একরাম হোসেন এলিজ, সওদা খানম মিনু প্রমুখ।

Read More »

রংপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ও মঙ্গল শোভাযাত্র অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রংপুুর এর আয়োজনে রংপুরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র উদ্বোধন অনুষ্ঠিত হয়। এটি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। আষাঢ্ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু করা হয় । গতকাল (২৭ জুন) শুক্রবার বিকাল ৩টায় রংপুর নগরীর পালপাড়া মন্দিরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র উদ্বোধন অনুষ্ঠানে আশির্বদক ও আলোচক ছিলেন ইসকন বাংলাদেশ এর সহ সভাপতি শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) রংপুুর এর সভাপতি শ্রীপাদ গোবিন্দ গিরিধারী দাস। বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আজবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, বীর মুক্তিযোদ্ধা রাম কৃষ্ণ সোমানী, শ্রীশ্রী মদন মোহন ঠকুরবাড়ী আখড়া পালপার মন্দির কমিটির সভাপতি ডাঃ নিখিলেন্দু শংকর গুহ রায়, বাংলাদেশ পুজা উদযাপন কমিটি রংপুর মহানগর শাখার সভাপতি স্বপন ভট্টাচার্জ সহ অনান্য অতিথিবৃন্দ।

Read More »

বাংলাদেশ ও জাপানের মধ্যে ৬৩০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ আষাঢ় (২৭ জুন): ২০২৫ খৃ. বাংলাদেশ সরকার ও জাপান সরকারের মধ্যে ৪৬তম ইয়েন লোন প্যাকেজ ২য় ব্যাচ এর আওতায় আজ ‘Construction of Dual Gauge Double Line Between Joydebpur-Ishurdi Section Project (I)’ শীর্ষক প্রকল্পের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশস্থ জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ICHIGUCHI Tomohide ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এনইসি-২ সভা কক্ষে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। ঋণচুক্তির আওতায় জাপান সরকার বাংলাদেশকে মোট ৯২ হাজার ৭৭ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টার জাপান সফরকালে গত ৩০ মে ২০২৫ জাপানের টোকিওতে প্রকল্পটির ঋণের জন্য বিনিময় নোট স্বাক্ষরিত হয়েছে। জয়দেবপুর-ঈশ্বরদীর মধ্যে বিদ্যমান রেলপথের ডাবল ট্র্যাকিং এর মাধ্যমে রেলপথের সক্ষমতা বৃদ্ধি ও দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের লক্ষ্যে প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ১৬২ কিলোমিটার ডুয়েল গেজ মেইন লাইন, ২৫ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন, ১১ কিলোমিটার বিদ্যমান লাইন পুনর্নির্মাণ, ৩টি নতুন স্টেশন নির্মাণসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ করা হবে। প্রকল্পটির জন্য জাপান সরকার বিভিন্ন পর্যায়ে ঋণ প্রদান করবে। ইতিপূর্বে প্রকল্পটির ইঞ্জিনিয়ারিং সার্ভিসের জন্য জাপান সরকারের সঙ্গে ৪ হাজার ২২৮ মিলিয়ন জাপানিজ ইয়েন (প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার) এর ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমান উক্ত প্রকল্পের ঋণের সুদের হার নির্মাণকাজের জন্য ২ শতাংশ, পরামর্শক সেবার জন্য শূন্য দশমিক ৬৫ শতাংশ এবং Front End Fee (এককালীন) শূন্য দশমিক ২০। এ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ড-সহ ৩০ বছরে পরিশোধযোগ্য। দ্বি-পাক্ষিক পর্যায়ে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপান সরকার বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে। অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য বজায় রেখে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পানি সরবরাহ ও স্যানিটেশন, পল্লী উন্নয়ন, পরিবেশ উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন-সহ অন্যান্য খাতের প্রকল্পে ঋণ ও বিভিন্ন প্রকার অনুদান সহায়তা হিসেবে অদ্যাবধি জাপান সরকার কর্তৃক ৩৩ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

Read More »