জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আগামী ০৪ জুলাই ‘২৫ জনসভা জামায়াতের জনসভা বাস্তবায়নে রংপুরের সাবেক সাথী-সদস্যদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৭ জুন) দুপুরে রংপুর মডেল কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
সমাবেশে সভাপতিত্ব করেন, রংপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য উপাধ্যক্ষ এ টি এম আযম খান। সভায় অতিথিরা, রংপুরের আগমনী ০৪ জুলাই ‘২৫ জামায়াতের জনসভা বাস্তবায়নে সাবেক ভাইদের সহযোগিতার আহবান জানান । এসময় উপস্থিত ছিলেন জামায়াতের স্হানীয় নেতৃবৃন্দ।
















