সর্বশেষ
সর্বশেষ

Day: August 2, 2025

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট): তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এটি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ। আগামী ৫ আগস্ট বা তার আগেও জুলাই ঘোষণাপত্র হতে পারে। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরির কাজ চলছে। আগামী ৫ আগস্ট বা তার আগে এই সনদ স্বাক্ষরিত হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন। আজ ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই পুনর্জাগরণ র‌্যালি-পরবর্তী বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উপদেষ্টা বলেন, অভ্যুত্থানকে জনস্মৃতিতে রাখতে মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি দপ্তর-সংস্থার অধিকাংশই জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক ঘটনাপ্রবাহের তথ্য প্রচার, ডকুমেন্টস্ (প্রমাণক) সংরক্ষণ এবং প্রামাণ্যচিত্র নির্মাণে কাজ করছে। বাংলাদেশ বেতার ও বিটিভি গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান প্রচার করছে। তথ্য অধিদফতর (পিআইডি) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) গণ-অভ্যুত্থান নিয়ে গবেষণাধর্মী কাজ করছে। এর পাশাপাশি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বেশ কিছু প্রামাণ্যচিত্র তৈরি করেছে। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ জুলাই গণ-অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত সাংবাদিকদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, দলমত-নির্বিশেষে মানুষ এই গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন। গণ-অভ্যুত্থানের শেষ পর্যায়ে সকল পেশাজীবী বিশেষ করে শিক্ষক, সমাজকর্মী ও সংস্কৃতিকর্মীরা রাজপথে নেমে এসেছিলেন। কেন্দ্রীয় শহিদ মিনারকে প্রতিবাদ ও বিজয়ের অনুষঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আমরা এখান (কেন্দ্রীয় শহিদ মিনার) থেকে গণ-অভ্যুত্থান শুরু করেছিলাম, এখানে এসে বিজয় উদ্‌যাপন করেছি। মাহফুজ আলম বলেন, গণ-অভ্যুত্থানে শহিদদের আমরা যতদিন স্মরণে রাখব, আহতদের মর্মপীড়া যতদিন অনুভব করব; ততদিন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ থাকব। গত এক বছরে সরকার অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে; তার মধ্যে একটি অনেকগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার এগুতে পেরেছে বলে তিনি জানান। গণ-অভ্যুত্থানে শহিদদের স্মরণ করে উপদেষ্টা বলেন, আমরা শহিদদের আত্মত্যাগের মাধ্যমে নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে দেশ গড়ার সুযোগ পেয়েছি। তিনি দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় শহিদ মিনারে র‌্যালি-পরবর্তী সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।

Read More »

রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ শ্রাবণ (২ আগস্ট) ২০২৫ খৃ. – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। এ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন। তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে ১১৪ শহিদের লাশ সমাহিত আছে। উপদেষ্টা আজ রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে। জুলাই শহিদদের গণকবর নির্মাণকাজের মান নিয়ে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না। তিনি বলেন, শহিদদের কবরগুলোতেও ইটের মান ভালো দিচ্ছে না। উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্নমানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহসহ কাজের গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তনসহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন। অনেকগুলো মামলা বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে। এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব এসব বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।

Read More »