সর্বশেষ
সর্বশেষ

Day: August 3, 2025

রংপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অফ জুলাই চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। গতকাল (২ আগস্ট) শনিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল । এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় রংপুর জেলার সকল জুলাই যোদ্ধার মায়েরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রংপুরের আয়োজনে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুন্থান স্মরণে রোমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ আগস্ট) শনিবার বিকাল ৩টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ রমিজ আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার আসিফা আফরোজ আদরী, রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ নেশারুল হক, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ‘কিটফাস্ট পাবলিক লিমিটেড কোম্পানি’ রন্ধন শিল্পের জন্য পণ্য সামগ্রীর বিক্রয় কার্যক্রম শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ‘কিটফাস্ট পাবলিক লিমিটেড কোম্পানি’ রন্ধন শিল্পের জন্য ব্যহৃত সামগ্রীর বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার রংপুরের পর্যটন মোটেলে এই উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, হোটেল এক্স ঢাকার ভাইস প্রেসিডেন্ট অ্যান্হনি পিউরিফিকেশন, বিশেষ অতিথি আইন মন্ত্রনালয়ের জজ এস.এম. জাকির হাসান, পুলিশ সুপার মোছা: লিজা বেগম, বগুড়া কিটফাস্ট কো-পার্টনার মাহবুব আহমেদ প্যাটেল। এছাড়াও কিটফাস্ট ব্যবস্থাপনা পরিচালক আহমেদ মুক্কি, কিটফাস্ট রংপুর পিএলসি ও কোম্পানির অন্যান্য পরিচালক বৃন্দ, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব মো: শাহরিয়ার সাঈদ পাভেল, কো-পার্টনার, কিটফাস্ট পিএলসি, রংপুর। এটি কিটফাস্ট ব্রাঞ্চ কোম্পানির রংপুরের তৃতীয় ব্রাঞ্চ হিসেবে উদ্বোধন হলো। রংপুর ফ্যাক্টরিও শোরুম রংপুরের হনুমানতলা ইসলামপুর ১ নম্বর রোড এ অবস্থিত। প্রতিষ্ঠানটি দেশে নিজস্ব ফ্যাক্টরিতে চাইনা, কোরিয়া, ভিয়েতনাম ও ইন্ডিয়া থেকে আমদানিকৃত পণ্য বিক্রয় ক্রয় বিক্রয়সহ ওই দেশের প্রযুক্তির ব্যবহার কওে এসব পণ্য উৎপাদন করা হবে। যে সব পণ্য পাওয়া যাবে এর মধ্যে কমার্শিয়াল কিচেন ওয়্যার মেশিনারিজ, ফুড প্রসেসিং মেশিনারিজ, বেকারি মেশিনারিসহ রন্ধন শিল্পে ব্যবহার ও খাদ্য সংরক্ষনের জন্য বিভিন্ন পণ্য পাওয় যাবে।

Read More »