জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও মাদার্স অফ জুলাই চলচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। গতকাল (২ আগস্ট) শনিবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ পরিচালক মোছাঃ সেলোয়ারা বেগম সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় রংপুর জেলার সকল জুলাই যোদ্ধার মায়েরা উপস্থিত ছিলেন।
















