সর্বশেষ
সর্বশেষ

Day: August 10, 2025

মহাসড়কে অনুমোদনবিহীন সিএনজি পুলিশ ও বিআরটিএর অভিযান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অনুমোদনবিহীন সিএনজি অনুমোদন ছাড়াই চলছে মহাসড়কে। আইন অনুযায়ী মহাসড়কে চলতে পারে না। রংপুর-কুড়িগ্রাম, দর্শনা থেকে ভেন্ডাবাড়ী, টার্রমিনাল থেকে বদরগঞ্জ, বাংলাদেশ ব্যাংকের মোড় থেকে লালমনিরহাট সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এসব সিএনজি।  রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ এর যৌথ উধ্যোগে এসব অনুমোদনবিহীন সিএনজি বদ্ধে অভিযান পরিচালনা করেন। এসময় রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক আব্দুল রশিদ, এডিসি লিমন রায়, এসি ট্রাফিক (দক্ষিণ) শফিকুল ইসলাম, আবু সাঈদ (উত্তর) টিআই আবু রায়হান, দেলোয়ার হোসেন, রাশিদুল ইসলাম, কেরামত আলী, ইয়ামিন ও রব্বানীসহ বিআরটিএ ও মাহিগঞ্জ থানার মোবাইল টিমের পুলিশ সদস্য উপস্থি ছিলেন। পুলিশের কর্মকতারা বলছেন, মহাসড়ক দিয়ে নিরাপদে যান চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়েছে। সাতমাথা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের অনেক চাপ থাকে। তার উপরে সিএনজি চালকেরা মহাসড়কে উঠে যানজটের সৃষ্টি করে। সে কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এসব অবৈধ সিএনজি যাতে মহাসড়কে উঠতে না পাড়ে সেই জন্য অভিযান চালানো হয়েছিল। ঐ কর্মকর্তা আরও বলেন, এসব সিএনজি বেশিরভাগেরই সঠিক কাগজপত্র নেই, নেই তাদের ড্রাইভিং লাইন্সে। তবে মহাসড়কে নিরাপদে যানচলাচলের জন্য আমাদের নিয়মিত এ অভিযান চলবে বলেও তিনি জানান।

Read More »

রংপুরে গাজীপুরে সাংবাদিক তুহিন হ*ত্যা*র প্রতি*বাদে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবিতে রংপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের মানববন্ধন । শনিবার (৯ আগস্ট) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাঈদ আজিজ চৌধুরী, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদূমী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, পীরগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব পলাশ কান্তি নাগ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রংপুরে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টিসিএ রংপুরের সভাপতি সাদ্দাম হোসেন ডেমি ও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আতিক হাসান প্রমুখ। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালে ৯ মাসের মুক্তিযুদ্ধে ৪ জন সাংবাদিক শহীদ হয়েছিলেন। আর জুলাই গণঅভ্যুত্থানে ৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। ফ্যাসিস্ট হাসিনার গত ১৬ বছরের স্বৈরচারী শাসনামলে হত্যার শিকার হয়েছেন ৩০ সাংবাদিক, দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালানো হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের তাহির জামান প্রিয়সহ নিহত ৬ সাংবাদিকের সকলেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সাংবাদিক হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। এমনকি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পর্যন্ত দিতে পারেনি। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১১৯ বার পেছানো হয়েছে। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সাংবাদিক হত্যা, খুন, গুম, হামলা-মামলা, নির্যাতন, নিপীড়ন ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানাই। গত ১৬ বছরে রাজধানীসহ সারা দেশে ১৭ জন সাংবাদিক খুন হয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত একটি হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার হয়নি। রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমকে এখনো যারা প্রকাশ্যে হুমকি দিচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। দুই হাজার লাশের পর দাঁড়িয়ে ক্ষমতায় আছে অন্তর্বর্তী সরকার। এখনো হত্যা, নির্যাতন বন্ধ হয়নি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দায় সরকার এড়াতে পারে না। তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনাসহ সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আগের দিন বুধবার বিকেলে নগরীর সাহাপাড়া এলাকায় বেদম মারধরের শিকার হন আরেক সাংবাদিক আনোয়ার হোসেন। প্রকাশ্যে টেনেহিঁচড়ে, পিটিয়ে ও ইট দিয়ে আঘাত করে তার পা থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

Read More »

নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : রংপুরে সিইসি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষের আস্থা ফিরিয়ে কেন্দ্রে নিয়ে আসা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ দেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পাওে এই বিশ্বাস স্থাপন করাই এখন বড় চ্যালেঞ্জ। শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, মানুষ তো ভোটকেন্দ্রে যাওয়ার অভ্যাসটাই ভুলে গেছে আসলে। ভোটের দিন ছুটি থাকে, আমি ঘুমাই কারণ আমি না গেলেও তো ভোটটা কেউ না কেউ দিয়ে দেবে। এই রকম একটা মন মানসিকতা ছিল। মানুষকে ভোটকেন্দ্রমুখী করা এবং সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে আসা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে চ্যালেঞ্জ কী—এমন প্রশ্নের জবাবে সিইসি নাসির উদ্দিন বলেন, যেগুলো দৃশ্যমান চ্যালেঞ্জ সেগুলো নিয়েই বলব। প্রথমে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জুলাই আন্দোলনের পর থেকে দেশে যে বিশেষ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিক থেকে চ্যালেঞ্জ তো অবশ্যই আইনশৃঙ্খলার। তারপরেও আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের ৫ আগস্টের পরে অনেক উন্নতি হয়েছে। চ্যালেঞ্জের মধ্যে আইনশৃঙ্খলা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মোকাবিলা করতে পারব। তিনি বলেন, প্রিসাইডিং ও পোলিং অফিসারদের মধ্যে একটা পরিবর্তন আসবে। সব জায়গায় যে শিক্ষকদের দিয়ে করাব এমন নাও হতে পারে। আমরা বিকল্প চিন্তা করছি। এখন মানুষ তো বিদেশ থেকে আমদানি করে নির্বাচন করতে পারা যাবে না। দেশের মানুষ দিয়েই তো করতে হবে। ওই লোকগুলোকে এদিক-ওদিক করে করতে হবে। এখন ওদেরকে নিয়ে আগাতে হবে। এ দেশে আগেও তো সুন্দর নির্বাচন করেছি। মানুষ যদি দেখে এখানে ধান্দাবাজি নেই, মানুষ যদি বুঝতে পারে এরা সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন দিতে চায় তাহলে দেখবেন মানুষ আপনাদের সঙ্গে আছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। আমার বিশ্বাস নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অবস্থার আরও উন্নতি হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে মানুষ ভোট দিতে পারে। সুষ্ঠু নির্বাচন আয়োজনকে নিজের ইমানি দায়িত্ব উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমি এবং আমার সহকর্মীরা এটাকে ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছি। আমার সিদ্ধান্ত কারো পক্ষে-বিপক্ষে যেতে পারে। কিন্ত এটা আমার কারণে নয় এটা আইন-কানুনের জন্য। যতক্ষণ আমার হুঁশ আছে ততক্ষণ আমি কারো পক্ষে নই বরং নিরপেক্ষভাবে কাজ করব। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকে বড় সমস্যা উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, অস্ত্রের চেয়ে মারাত্মক হয়ে দাঁড়িয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই ও সোশ্যাল মিডিয়ার ব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের ছবি দিয়ে বক্তব্য বানানো হচ্ছে, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। রাতে শুয়ে যখন সময় পায় তখন মোবাইলে দেখে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস কিংবা আমার অথবা বিভিন্ন নেতার বক্তব্য। যার সম্পর্কে বলছে সেও জানে না, যিনি বলছেন তিনিও আসল না। তিনি আরও বলেন, এটা মোকাবিলা কীভাবে করা যায়, আমরা তা নিয়ে ভাবছি। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের খবর এলে যাচাই-বাছাই না করেই এক-দুই হাজারবার শেয়ার হয়ে যায়। যার সম্পর্কে দেওয়া হয়, তার ‘বারোটা’ বেজে যায়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর অঞ্চলের সব অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ আগস্ট) শনিবার দুপুরে নগরীর নিউ সেনপাড়া অস্থায়ী কার্যালয়ে মতনিমিয় সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু’র সভাপতিতে গভায় উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট শাহনাজ পারভীন শাহীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা পেয়ারী শিলা, ভাইস প্রেসিডেন্ট মোছাঃ মোর্শেদা খাতুন, রংপুর মেট্রোপলিটর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান, পরিচালক মোঃ আসলাম, মোঃ আখতারুজ্জামান মওলা, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আইয়ুব আলী, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, নাজমুল আলম নাজু, মোঃ মাসুদ রানা, রংপুর উইমেন চেম্বারের পরিচালক শারমিন সুলতান, গুলশান আরা ইয়াছমিন, মোছাঃ ফেরদৌসি জেসমিন, ফেরদেীসি ইয়াছমিন মিনা, মাহমুদা শরিফা, মোছাঃ ফারজানা বেগম চৌধুরী সাথী, সরওয়ার জাহান প্রমুখ। সভায় প্রশিক্ষণের মাধ্যমে রংপুরে বেকার সমস্যা দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ট্রেড লাইসেন্স এর উৎসকর, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি, ভ্যাট, ট্যাক্স ও আয়করসহ অন্যান্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে রংপুর মেট্রো চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, উইমেন চেম্বারের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ পরিচালক গণকে ফুলেল শুভেছা জানান।

Read More »