সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মেট্রোপলিটন চেম্বার ও উইমেন চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৯ আগস্ট) শনিবার দুপুরে নগরীর নিউ সেনপাড়া অস্থায়ী কার্যালয়ে মতনিমিয় সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু’র সভাপতিতে গভায় উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট শাহনাজ পারভীন শাহীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোর্শেদা পেয়ারী শিলা,

ভাইস প্রেসিডেন্ট মোছাঃ মোর্শেদা খাতুন, রংপুর মেট্রোপলিটর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মোঃ রুবায়েত হোসেন খান, পরিচালক মোঃ আসলাম, মোঃ আখতারুজ্জামান মওলা, সালাহউদ্দিন মোস্তফা জামাল সুমন, মোঃ আইয়ুব আলী, মোহাম্মদ আব্দুল্লাহীল শাফী, নাজমুল আলম নাজু, মোঃ মাসুদ রানা, রংপুর উইমেন চেম্বারের পরিচালক শারমিন সুলতান, গুলশান আরা ইয়াছমিন, মোছাঃ ফেরদৌসি জেসমিন, ফেরদেীসি ইয়াছমিন মিনা, মাহমুদা শরিফা, মোছাঃ ফারজানা বেগম চৌধুরী সাথী, সরওয়ার জাহান প্রমুখ।

সভায় প্রশিক্ষণের মাধ্যমে রংপুরে বেকার সমস্যা দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সকলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও ট্রেড লাইসেন্স এর উৎসকর, হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি, ভ্যাট, ট্যাক্স ও আয়করসহ অন্যান্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে রংপুর মেট্রো চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোঃ নুরুল ইসলাম পটু, উইমেন চেম্বারের নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ পরিচালক গণকে ফুলেল শুভেছা জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM