সর্বশেষ
সর্বশেষ

Day: September 1, 2025

রংপুরে দাদন ব্যাবসায়ীকে হ*ত্যা মামলায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়াকে যাবজ্জীব কা*রদ*ন্ড প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের চাঞ্চল্যকর দাদন ব্যবসায়ী সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যাবসায়ীকে যাবজ্জীবন করাদন্ডাদেশ দিয়েছে আদালত। রোববার ( ৩১ আগস্ট) দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালেতের বিচারক ফজলে খোদা এই আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন ব্যবসায়ি সিরাজুল ইসলাম। সুদের টাকার ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্না ঘরের মাটির নিচে পুতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে মামলা করেন কাউনিয়া থানায়। এ ঘটনায় পুলিশ ফরিদ ও তার স্ত্রী মিস্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৭ জনের স্বাক্ষ্য গ্রহন, জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আর ৬ মাস ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় ফরিদের স্ত্রী মিস্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত। রায় দেয়ার সময় স্বামী ও স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করেছি। সেকারণে এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুস্ট। যেহেতু আসামী গ্রেফতার আছে। সেকারণে রায় বাস্তবায়ন শুরু হোক। আসামী পক্ষের আইনজীবি শাহেদ কামাল ইবনে খতিব বলেন, আমরা উচ্চ আদালতে আপিল করবো। কারণ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নি।

Read More »

রংপুর জেলা ঠিকাদার সমিতির প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের সংবর্ধনা প্রদান উপলক্ষে রংপুর জেলা ঠিকাদার সমিতির আয়োজনে এক প্রস্ততি মূলক সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে রংপুর চেম্বার ভবন মিলনায়তনে প্রস্ততি মূলক সভায় বিশিষ্ট ঠিকাদার মোঃ সফিকুল ইসলাম মিঠু’র পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা ঠিকাদার সমিতির নব নির্বাচিত আহবায়ক মনজুর আহমেদ আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার বিশিষ্ট ঠিকাদার মোঃ জয়নাল আবেদীন, লায়ন এনামুল হক সোহেল, ওয়াসিম বারী রাজ, মোঃ নওরোজ হোসেন পল, মোঃ তৌফিকুর রহমান, মোঃ মোয়াজ্জেম কিন্তু, মোঃ রবিউল ইসলাম রবি, সফিকুল ইসলাম মনা, জয়নুল ইসলাম বাবু, শেখ ফুল মোহাম্মদ, মোঃ আখতার হোসেন খান, মোঃ শহীদুল ইসলাম শাহীন, মোঃ মহিদুল ইসলাম শেখ হীরা, মোঃ সাহারুল কবির জিকো, মিজানুর রহমান, সৈয়দ গফফারুল ইসলাম অতুল, মোঃ সাজিদ হোসেন ময়না, মোঃ আলতাফ হোসেন, মোঃ আনিছুর রহমান আনিস, আমজাদ হোসেন চৌধুরী, আবু বকর মোঃ বারী, মিঠু, মোঃ আব্দুর রব রাঙ্গা, আশরাফুল ইসলাম বাবু, মোঃ সাদিকুল ইসলাম, আশরাফ উজ জামান রোমেল প্রমূখ।

Read More »