সর্বশেষ
সর্বশেষ

Day: October 14, 2025

রংপুরে ১০ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুরে ১০ কিলোমিটারের বিভিন্ন পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধন নগরীর সিও বাজার থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, ডিসির মোড়, কাচারি বাজার, শহর এলাকা অতিক্রম করে মডার্ন মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন। এসময় নগরীর কাচারি বাজার পয়েন্টে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী রংপুর অঞ্চল, জেলা ও মহানগর শাখার শীর্ষ নেতৃবৃন্দ। মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও মহানগর সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৬ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুল আমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হয় না। জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই কেবল ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব। বক্তারা আরও বলেন, দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা জনমতকে অবমূল্যায়ন করছে এবং একদলীয় শাসনের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তাই পিআর পদ্ধতি বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জনগণের অংশগ্রহণে নির্বাচন আয়োজন— এই ৫ দফা এখন জাতীয় দাবি। মানববন্ধনে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, জনগণের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করলে আন্দোলন আরও তীব্র হবে। মানববন্ধনে জেলা ও মহানগর জামায়াতের আমির, সেক্রেটারি, বিভিন্ন থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ, ছাত্রশিবিরসহ সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে “গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার” অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Read More »

রংপুরে বিএসটিআই’র ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান” স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও বিএসটিআই’র আয়োজনে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হয়েছে। গতকাল (১৪ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, রংপুর মেটোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর জেলা হোটেল রেস্তরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুরের উপপরিচালক ও অফিস প্রধান প্রকৌশলী মুবিন-উল-ইসলাম। তিনি বলেন ১৯৭৪ সালে বাংলাদেশ আইএসও‘র সদস্য পদ লাভের পর থেকে দেশে প্রতি বছর এ দিবস পালন করে আসছে। আইএসও সদস্যভুক্ত বিশ্বের ১শ৭৭ টি দেশের সাথে একাত্ম হয়ে বাংলাদেশেও এবছর যথাযথ মর্যাদায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী উদযাপনের মাধ্যমে ৫৬ তম বিশ্ব মান দিবস পালিত হচ্ছে। তিনি গত এক বছরে রংপুর বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলায় সচেতনামুলক কার্যক্রম ছাড়াও সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে শিল্প ও বণিক সমিতি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প উদ্যোক্তা, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

Read More »

রংপুর- ২ আসনের শ্যামপুরে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে মাঠে নেমেছে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আল ইমরান সুজন। গতকাল সোমবার বিকেলে সেই কর্মসূচির অংশ হিসেবে তার জন্মস্থান রংপুর- ২ আসনের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শ্যামপুরে ৩১ দফা কর্মসূচি প্রচারে নারীদের নিয়ে উঠান বৈঠক করেন তিনি। এসময় আল ইমরান সুজন বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তারই জ্যোষ্ঠ সন্তান ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় মা-বোন, কৃষক-শ্রমিক ও খেটে খাওয়া মানুষের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। এছাড়াও তিনি ব্যক্তিগতভাবে শ্যামপুর এলাকা সহ বদরগঞ্জ তারাগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলের রাব্বী বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারী নেত্রী মেরিনা আক্তার, জান্নাতুল ফেরদৌস, খালেদা বেগম, স্থানীয় মাহমুদনুন্নবী ভুট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহান, বেলাল হোসেন, বদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মঙ্গা, স্বেচ্ছাসেবক দল নেতা রানা ইসলাম,সম্রাট প্রমূখ। উঠান বৈঠকে বক্তারা বলেন, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন ছাত্র রাজনীতির মাধ্যমে আজ জননেতায় রূপান্তরিত হয়েছেন। তিনি দু:সময়ে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে ছিলেন। ফ্যাসিবাদী সরকারের হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তিনি মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির সদ্য প্রয়াত সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্মৃতিচারণ ও দোয়া করা হয়। উক্ত নারী উঠান বৈঠকে বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যুবদল ছাত্রদল নেতাকর্মী সহ শ্যামপুর ও গোপালপুের বিভিন্ন এলাকার কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন।

Read More »

রংপুরে ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসায় এতিম শিক্ষর্থীদের মাঝে চাল, খাবার ও অর্থ বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য চাল ও উন্নত মানের খাবার বিতরণ এবং লায়ন্স ক্লাব অব ঘাঘটের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল (১৩ অক্টোবর) দুপুর ২টায় নগরীর তাজহাট আদর্শপাড়া ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রসায় চাল ও অর্থ বিতরণ করেন অনুষ্ঠনের প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ। অনুষ্ঠনে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লয়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন , ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, লায়ন রওশন আরা, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম প্রেসিডেন্ট সাজু তালুকদার, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন মাহমুদা আক্তার মিতু, লায়ন জেসমিন আক্তার, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লায়ন ক্লাব অব ঘাঘট প্রেসিডেন্ট রাহেল হক, সেক্রেটারী মুঈদ ইবনে ফেরদৌস, ট্রেজারার সাহারুল কবির জিকো, পরিচালক মোঃ মোশাররফ ফরহাদ সাজু, মোঃ ফেরদৌস আহমেদ, লিও জুবায়ের হোসেন, লিও সম্পদ, লিও যাকওয়ান, লিও নিরব, লিও শাহরিয়া, সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।

Read More »

রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে গ্যাসের মাধ্যমে বাড়িতে, রান্না ঘরে এবং অফিস আদালতে অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে তা নেভানো যাবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের প্রতিনিধি। র‌্যালী ও মহড়ায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রমিজ আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম, সদর পিআইও মনিমুল হকসহ বিভিন্ন এনজিও সুশীল সমাজ নেতৃবৃন্দ এবং স্কাউট, রেডক্রিসেন্টের কর্মীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Read More »