জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য চাল ও উন্নত মানের খাবার বিতরণ এবং লায়ন্স ক্লাব অব ঘাঘটের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। গতকাল (১৩ অক্টোবর) দুপুর ২টায় নগরীর তাজহাট আদর্শপাড়া ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রসায় চাল ও অর্থ বিতরণ করেন অনুষ্ঠনের প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ।
অনুষ্ঠনে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লয়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন , ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, লায়ন রওশন আরা,
লায়ন্স ক্লাব কুড়িগ্রাম প্রেসিডেন্ট সাজু তালুকদার, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন মাহমুদা আক্তার মিতু, লায়ন জেসমিন আক্তার, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লায়ন ক্লাব অব ঘাঘট প্রেসিডেন্ট রাহেল হক, সেক্রেটারী মুঈদ ইবনে ফেরদৌস, ট্রেজারার সাহারুল কবির জিকো, পরিচালক মোঃ মোশাররফ ফরহাদ সাজু, মোঃ ফেরদৌস আহমেদ, লিও জুবায়ের হোসেন, লিও সম্পদ, লিও যাকওয়ান, লিও নিরব, লিও শাহরিয়া, সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।
















