সর্বশেষ
সর্বশেষ

Day: October 17, 2025

কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের বকেয়া বেতন পরিশোধ ও সকল বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে ৮ জেলার কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের বকেয়া বেতন পরিশোধ ও বিদ্যমান সকল বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ অক্টোবর) শুক্রবার সকাল ১১টায় রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধনে বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ রায়হান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিএইচসিপি এসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, গংগাচাড়া উপজেলা সিএইচসিপি সভাপতি মোছাঃ ফাতেমা জাহান, নীলফামারী জেলা সিএইচসিপি সভাপতি মোঃ আব্দুল আল মামুন, পীরপাছা উপজেলা সিএইচসিপি সভাপতি রজিয়া সুলতানা, রংপুর সদর উপজেলা সিএইচসিপি সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় জেলা সিএইচসিপি সভাপতি আরজিনা পারভীন, কড়িগ্রাম জেলা সিএইচসিপি সভাপতি মোঃ সোয়াইবুল ইসলাম, সিএইচসিপি নেতা অদিন চন্দ্র রায়, জিন্নাতুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দাবি সমূহ ঃ (১) ২০২৩ ব্যাচের সিএইচসিপিদের বিগত জুলাই ২০২৪ থেকে চলিত মাস পর্যন্ত ১৫ মাসের বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। (২) সকল সিএইচসিপিদের বিগত জুলাই ২০২৪ থেকে ১৫ ডিসেম্বর সাড়ে ৫ মাসের বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। (৩) সিএইচসিপিদের চাকুরিতে প্রথম যোগদান থেকে চাকুরিকাল গণনা করে বেসিক বেতন নির্ধারণ করতে হবে। (৪) সিএইচসিপিদের বেতন গ্রেড ১২ তম স্কেলে উন্নীত করতে হবে। (৫) সিএইচসিপিদের চাকুর প্রবিধানমালা প্রনয়ন করে দ্রুত সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে অন্তর্বতি কালীন সরকার আমাদের দাবি না মানলে, আমারা সকল জেলা ও বিভাগের নেতৃবৃন্দরা ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বৃহত্তম কর্মসূচীর ঘোষনা দেব।

Read More »

রংপুরে জেএম মাস্টার মার্কেটে স্বপ্ন সুপার শপ এর উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর টার্মিনাল বদরগঞ্জ রোডে জেএম মাস্টার মার্কেটে স্বপ্ন সুপার শপ এর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ অক্টোবর) শুক্রবার বাদ আছর টার্মিনাল বদরগঞ্জ রোডে জেএম মাস্টার মার্কেটে স্বপ্ন সুপার শপ এর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি রিজনাল হেড আব্দুল্লাহ আল মাহবুব। এ সময় উপস্থিত ছিলেন ইনভেস্টর রাহিমুল হক, মোঃ কামরুজ্জামান সুজন, রিজিওনাল ম্যানেজার শাহিনুর আলম , জোনাল ম্যানেজার নুরুন্নবী ইসলাম চয়ন , এসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ ইমরোজ হোসাইন, জেএম মাস্টার মার্কেটের সত্বাধিকারী মোঃ জালাল উদ্দিন, জোবায়দুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি শামীম।

Read More »

২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে কের্ড পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মোট রাজস্ব আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি। এটি এ যাবৎকালে যে কোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ সংগ্রহও। আর বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫,২৭০ কোটি টাকা। এই পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিল ৭৫,৫৫৪.৭৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬,০৬৮.৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮,৬৩৫ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হল-স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি। স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪,৮১৯ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬,৮৩৮.৪৯ কোটি টাকা। এ খাতে ২৯.৭৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিল ২৮,৪৪৫.৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪,৫৪৬.৬৫ কোটি টাকা। আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪,০৮০.৮২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮.২৬ শতাংশ। আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪,৬২৫.৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১.৭৪ শতাংশ। এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।

Read More »

পাকিস্তান যুব উপমন্ত্রীর সাথে অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর বৈঠক

বেলাল হোসেন সিকদার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত প্রাইম মিনিস্টার দপ্তরে দেশটির যুব মন্ত্রণালয়ের উপমন্ত্রী রানা মাশহুদ আহমেদ খান গতকাল বৃহস্পতিবার ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্ণর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর সাথে সৌজন্যমূলক বৈঠক করেছেন। সাথে উপস্থিত ছিলেন যুব মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানের হওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেছেন উপমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে বিশেষ স্কলারশিপের জন্য পদক্ষেপ নিয়েছেন পাকিস্তান সরকার। পরিশেষে অন্তর্বর্তী এবং আগামী নির্বাচনে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক জোরদার করা এবং একসাথে ভ্রাতৃ-প্রতীম দুই দেশের স্বার্থ রক্ষার জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন উপমন্ত্রী।

Read More »

লায়ন্স ক্লাব পঞ্চগড় এর উদ্যোগে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব পঞ্চগড়ের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ করা হয়। গতকাল (১৬ অক্টোবর) সকাল ১০ টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন চেয়ারপার্সন (জোন -২৪,ডিস্ট্রিক -৩১৫এ২, বাংলাদেশ) লায়ন কহিনুর বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব পঞ্চগড়ের সেক্রেটারী ডাঃ রিয়াদুল হক রিয়াদ। ফ্রি ডেন্টাল চেকআপ করেন ডাঃ রিফাত ই জামান আবির ও ডাঃ তাকিব হাসান নিয়ান। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হাসান রোজেন, লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।

Read More »

এইচএসসি পরীক্ষায় রংপুরের বিভিন্ন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ফলাফল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারও ভালো ফলাফল করেছে রংপুরের বিভিন্ন শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবার জেলায় পাসের হার ৬৮ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ২৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে শতভাগ পাসের তালিকায় রয়েছে রংপুর ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ ও মানবিকের ২ জন শিক্ষার্থী রয়েছে। এছাড়াও রংপুর পুলিশ লাইনস স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার ৭৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৮২ জন, পাশের হার ৯৮.৩৬ পার্সেন্ট। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৫৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৫৪২ জন। পাশের হার ৯৬.৯৬ পার্সেন্ট মানবিক বিভাগে ৪জন, ব্যাবসায় শিক্ষা বিভাগে ৪জন জিপিএ-৫ পেয়েছে । কারমাইকেল কলেজ থেকে এবার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৬ জন। রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন। জিপিএ -৫ পেয়েছে ৮৮ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৪৮৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ জন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ৪৮১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন। এদিকে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। একে অপরকে মিষ্টি মুখ করিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় ও অভিভাবকদের সহযোগিতায় এমন ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠান প্রধানরা। প্রসঙ্গত, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে ধস নেমেছে। এই বোর্ডে এবার পাসের হার ৫৭.৪৯ শতাংশ। ২০২৪ সালে এখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৭.৫৬ শতাংশ। সেই হিসেবে এবার পাসের হার কমেছে ২৭ দশমিক ০৭ শতাংশ। এবার মোট ৬৬৬টি কলেজের মধ্যে পাসে শূন্য (শতভাগ অকৃতকার্য) কলেজের সংখ্যা ২৩টি। যা গত বার ছিল ২০টি। অর্থ্যাৎ এবার ২৩টি কলেজে কেউই পাস করতে পারেনি। আর শতভাগ কৃতকার্য কলেজের সংখ্যা ১১টি। এবারে মোট ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ড মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১ লাখ ৫৮ হাজার ৫১ জন। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন। ছাত্র পাসের হার ৫২ দশমিক ৬৫ এবং ছাত্রী পাসের হার ৬১ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২৬০ জন। যা ২০২৪ সালে পেয়েছিল ১৪ হাজার ২৯৫ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৮ হাজার ৩৫ জন। জিপিএ-৫ ও পাসের হার দুটিই কমেছে। এ বছর ইংরেজি বিষয়ে তুলনামূলকভাবে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

Read More »

সমৃদ্ধ রংপুর তারুণ্যের ভাবনা শীর্ষক পরামর্শ সভা: ১৯টি প্রস্তাবনা বিএনপি নেতা সামুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর সদর-৩ আসনে উন্নয়নের ধারণাপত্র রূপকল্প ‘সমৃদ্ধ রংপুর’ তারুণ্যের ভাবনা শীর্ষক পরামর্শ সভা করেছেন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুুপরে নগরীর স্টেশন রোডস্থ ইসলামিক ফাউন্ডেশন (৪র্থ তলা) হলরুমে এই পরামর্শ সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। সভায় শুরুতে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা অবহেলিত রংপুরকে এগিয়ে নিতে উন্নয়ন রূপকল্পে ১৯টি প্রস্তাবনা উপস্থাপন করেন। বক্তব্যে বিএনপি নেতা সামসুজ্জামান সামু বলেন,‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পে তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত, কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা, শিল্পায়নে বন্ধাত্ব ঘোচানো, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্যহিস্যা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি, শ্যামাসুন্দরী খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশবান্ধব করা এবং রংপুরকে তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বাস্থের হাব হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সদরবাসীর কাঙ্খিত উন্নয়ন করতে পারেনি। ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্পের মাধ্যমে রংপুর-৩ সদর আসনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জনসংখ্যা অনুপাতে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ানো, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস, রংপুর মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করে সেবা নিশ্চিত করা, স্বাস্থ্য বীমা চালু, হতদরিদ্রদের জন্য সুলভমূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। নির্বাচিত হলে নগরীতে পরিকল্পিতভাবে আবাসন ও নগরায়ন করা, আইসিটি খাতকে অগ্রাধিকার দিয়ে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের চর্চা বৃদ্ধি করা, উত্তরের কৃষির আধুনিকায়ন, কৃষিভিত্তিক কলকারখানা স্থাপন, হাড়িভাঙ্গা আম, আলুসহ নানা কৃষিজাত পণ্যের বাজারজাতকরণ ও রপ্তানি সহজীকরণ, যুবদের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু, ন্যায্যমজুরি নিশ্চিত করা, সেবাসহ নানা ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা, অর্থপূর্ণ কার্যকর রোডম্যাপ ঘোষণার মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য দূর করা হবে। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন তরাণ্বিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা, জনসেবাকে সহজতর করতে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, পরিবেশ ও জলবায়ু পরির্বতন মোকাবিলায় নদী-নালা, খাল-বিল, জলাশয়, নগরীর শ্যামাসুন্দরী খাল খনন ও পানি প্রবাহ নিশ্চিত করা, পর্যটন এলাকার আধুনিকায় ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে শিল্পায়ন, জেলার ঐতিহ্যবাহী খাদ্য, উৎপাদিত পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোক সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়নসহ নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন। মহানগর বিএনপির সদস্য সহকারি অধ্যাপক শাহিনুর রহমান শাহিনের সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রংপুর মহানগর কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, রংপুর পলিটেকনিক ইনস্টিডিউটের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম, কারমাইকেল কলেজের শিক্ষার্থী কামরুন নাহার জুই, মাহিগঞ্জ কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান সিহাব, এসময় মহানগর বিএনপির সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, মহসীন আলী, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রেজাউল ইসলাম লাবলু, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম তমাল, যুগ্ম আহবায়ক অনীক, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ওলামা দলের আহবায়ক মাও: জামাল উদ্দিন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তরুণ প্রজন্মের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উন্নয়ন মূলক নানা পরামর্শ উপস্থাপন করেন।

Read More »