জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব পঞ্চগড়ের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ উপলক্ষে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ করা হয়। গতকাল (১৬ অক্টোবর) সকাল ১০ টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে শিক্ষার্থীদের ফ্রি ডেন্টাল চেকআপ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন চেয়ারপার্সন (জোন -২৪,ডিস্ট্রিক -৩১৫এ২, বাংলাদেশ) লায়ন কহিনুর বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব পঞ্চগড়ের সেক্রেটারী ডাঃ রিয়াদুল হক রিয়াদ। ফ্রি ডেন্টাল চেকআপ করেন ডাঃ রিফাত ই জামান আবির ও ডাঃ তাকিব হাসান নিয়ান। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হাসান রোজেন, লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ,
সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।
















