সর্বশেষ
সর্বশেষ

Day: October 21, 2025

রংপুরে তরুণ ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গতকাল রংপুর-১ আসন (গঙ্গাচড়া উপজেলা) এলাকার ১৮ থেকে ৩৩ বছর বয়সী যুবকসহ সকলের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি ও প্রতিষ্ঠাতা সভাপতি গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোঃ রুহুল আমীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনা ফুটবল খেলার মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো ঢাকা থেকে আগত ম্যাজিশিয়ান নুর প্রামানিকের ম্যাজিক প্রদর্শন ও র‌্যাফেল ড্র। এ সময় উপস্থিত ছিলেন কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জালাল হোসেন, আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, গঙ্গাচড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব বুলবুল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম হোসেন, উপজেলা তাতীদলের সভাপতি হাসান আলী, উপজেলা মৎসজীবী দলের আহবায়ক হাসান মাহমুদ প্রমূখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, আমরা ১৮ থেকে ৩৩ বছরের ছেলে যারা এখানে রেজিস্ট্রেশন করেছে হাজার হাজার ছেলে তাদের আমি সাদুবাদ জানাই। আমি এদের জন্য কিছু করতে চাই। কর্মসংস্থান করতে চাই। আমি বলবো তারা যেনো অনলাইন প্রশিক্ষণ নেয় তাদের ইনকাম করাবে সরকার। পাশাপাশি বিদেশে মানুষ যাবে সে বেপারে কাজ করছে সরকার। তাই আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের জন্য কিছু করবো। বাংলার মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনাই তারা তারা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা আমি তাদের মাঝে উপস্থাপন করেছি। তাদের আরো অনেক তথ্য দিয়েছি তারা এখন নির্বাচন করবে কাকে এমপি হিসেবে চায়। আমি আশাবাদী তাদের কাছে দোয়া চাই। আমি তাদের পাশে আছি ও থাকবো। উন্নয়নে একসাথে কাজ করবো।

Read More »

রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাড়ি ভাড়া ৪৫%, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, শতভাগ উৎসব ভাতা, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত, নন-এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, অবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ, স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধের দাবিতে রংপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে নগরীর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে নগরীর টাউনহল চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয় পরে জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর সভাপতি গোলাম মোস্তফার ও জেলা সভাপতি আব্দুল গনির নেতৃত্বে নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, সুদীর্ঘ সাড়ে পনের বছরের পতিত ফ্যাসীবাদ সরকারের জুলুম, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে সহস্রাধিক প্রাণ বিসর্জন, লক্ষাধিক আহত ও পঙ্গুত্ব বরণের বিনিময়ে অর্জিত ৫ আগস্ট ২০২৪ এর দ্বিতীয় স্বাধীনতার সূর্যোদয় অর্জন হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি আমরা সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ জানাচ্ছি এবং আহত বীরদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষক সংগঠনগুলোর মধ্যে অনন্য এক শিক্ষক সংগঠন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির এক মহান ভিশনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। আমরা গভীর ভাবে লক্ষ্য করছি যে, স্বাধীনতাত্তোর বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকারের উদাসীনতা, বিশেষ গোষ্ঠীর অপতৎপরতা এদেশের শিক্ষাব্যবস্থা, শিক্ষানীতি, শিক্ষাসহায়ক পরিবেশ ও শিক্ষাক্রমের সুষ্ঠু বিকাশকে বাধাগ্রস্ত করেছে। একদিকে পাশ্চাত্য সভ্যতার আগ্রাসন এবং অপরদিকে ভারতীয় আধিপত্যবাদের প্রভাব এ দেশের নিজস্ব শিক্ষা কাঠামো তৈরিতে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিগত পরিত ফ্যাসিবাদী সরকার ২০১০ সালে একটি ফ্যাসিবাদী শিক্ষানীতি প্রণয়ন করে ২০২২ সাল থেকে শিক্ষাক্রমে বাস্তবায়ন শুরু করে। উক্ত শিক্ষাক্রমে নৈতিক শিক্ষাকে গুরুত্বারোপ না করে তদস্থলে বিদয়াত এবং শিরকিয়াতের মত বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। উক্ত শিক্ষাক্রমে জীবন ও কর্মমুখী নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার না দিয়ে বরং আধুনিকতার দোহাই দিয়ে নৈতিক মূল্যবোধ বিমুখ শিক্ষাক্রম চালু আছে। তাই আমরা বাধ্য হয়ে যেখানে যে সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা সেখানে আমরা রাজপথে থেকে বেচেঁ থাকার জন্য দাবি নিয়ে দাড়িয়ে আছি। সরকারের কাছে আমাদের আবেদন অতিদ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি গুলোন মেনে নিয়ে আমাদের বাচাঁর সুযোগ করে দিব। যদি দাবি আদায় না হয় তবে এবার শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায়ে মাঠে নামা হবে। দাবি আদায় করেই প্রতিষ্ঠানে ফেরত যাবো।

Read More »