জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গতকাল রংপুর-১ আসন (গঙ্গাচড়া উপজেলা) এলাকার ১৮ থেকে ৩৩ বছর বয়সী যুবকসহ সকলের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটি ও প্রতিষ্ঠাতা সভাপতি গঙ্গাচড়া উন্নয়ন ফোরাম, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী মোঃ রুহুল আমীনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে গঙ্গাচড়া উপজেলার বড়বিল মন্থনা ফুটবল খেলার মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষন ছিলো ঢাকা থেকে আগত ম্যাজিশিয়ান নুর প্রামানিকের ম্যাজিক প্রদর্শন ও র্যাফেল ড্র। এ সময় উপস্থিত ছিলেন কোলকোন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জালাল হোসেন, আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান, বেতগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবীবুর রহমান, গঙ্গাচড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান, সদস্য সচিব বুলবুল আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শামীম হোসেন, উপজেলা তাতীদলের সভাপতি হাসান আলী,
উপজেলা মৎসজীবী দলের আহবায়ক হাসান মাহমুদ প্রমূখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমীন বলেন, আমরা ১৮ থেকে ৩৩ বছরের ছেলে যারা এখানে রেজিস্ট্রেশন করেছে হাজার হাজার ছেলে তাদের আমি সাদুবাদ জানাই। আমি এদের জন্য কিছু করতে চাই। কর্মসংস্থান করতে চাই। আমি বলবো তারা যেনো অনলাইন প্রশিক্ষণ নেয় তাদের ইনকাম করাবে সরকার। পাশাপাশি বিদেশে মানুষ যাবে সে বেপারে কাজ করছে সরকার। তাই আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের জন্য কিছু করবো। বাংলার মানুষ বিগত ১৭ বছর ভোট দিতে পারেনাই তারা তারা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা আমি তাদের মাঝে উপস্থাপন করেছি।
তাদের আরো অনেক তথ্য দিয়েছি তারা এখন নির্বাচন করবে কাকে এমপি হিসেবে চায়। আমি আশাবাদী তাদের কাছে দোয়া চাই। আমি তাদের পাশে আছি ও থাকবো। উন্নয়নে একসাথে কাজ করবো।
















