সর্বশেষ
সর্বশেষ

Day: November 24, 2025

নগরীর ১৯ ও ২০ নং ওয়ার্ডে বিএনপির  এমপি প্রার্থী সামুর নির্বাচনী গণসংযোগ

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা  লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সবখানেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমে পড়েছে।  গতকাল সোমবার সন্ধ্যার পর  নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের  শিমুলবাগ এলাকা থেকে  গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জামান সামু। এরপর তিনি  মেডিকেল পূর্ব গেট, ডক্টরস হাসপাতাল মোড় ও পাকারমাথা মোড়ে গণসংযোগ করেন। এরআগে রোববার রাতে  তিনি  ১৭ নম্বর ওয়ার্ডের  কেরানিপাড়া চৌরাস্তা মোড়,কাঁচা বাজার, ২০নং ওয়ার্ডের  মুলাটোল বাজার ও আমতলা বাজার  এলাকায় গণসংযোগ করেন।  এসময় রংপুর সদর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রংপুর জেলা বিএনপির সদস্য, সাবেক এমপি পুত্র মাসুক জালাল রাহাত, মহানগর বিএনপির সদস্য জামিল খান,  ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,  আশফাকুল বসুনিয়া  আজাদ, শাহিনুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সহ-সভাপতি   তামজিদুর রশিদ গালিব, যুগম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, মহানগর কৃষক দল সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দল সদস্য সচিব দিল মেরাজুল দুলু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আশরাফুল ইসলাম কামাল, আব্দুর রহমান অরূপ রাজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, বাংলাদেশ হাসপাতাল  ক্লিনিক ফোরাম রংপুর জেলা সভাপতি আব্দুর রাজ্জাক লাবলু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ,  ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম,  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান  শ্রাবণ,সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না,  ছাত্রদলে নেতা ইমরান হোসেন, সিয়াম সহ ১৯নং ওয়ার্ড বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ,  গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি রোববার রাতে  নগরীর ছত্র ২০ ও ১৭ নম্বর ওয়ার্ডের কেরানি পাড়া, চৌরাস্তা মোড়, কাঁচা বাজার, মুলাটোল, আমতলা বাজারসহ  বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সদস্য সাহিদার রহমান জোসনা সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি পথচারী, রিক্সা অটোচালক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী সহ  সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।  ধানের শীষের পক্ষে  ভোট প্রার্থনা করেন। সাধারণ জনতাও তাকে সাদরে গ্রহণ করে  শুভেচ্ছা জানানো। এ সময় ধানের শীষ, শহীদ জিয়া,  খালেদা জিয়া, তারেক রহমান, সামু ভাই স্লোগানে   মুখর হয়ে ওঠে  গণসংযোগ এলাকা গুলো। এ সময় স্থানীয় বিপুল পরিমাণ জনতাকেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়। 

Read More »

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে আগামী ২৭ নভেম্বর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

Read More »

রংপুরে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি নাগরিক কমিটির

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নেসকোর জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। রোববার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসকের হাতে এ বিষয়ে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে এবং পূর্বের প্রশাসনিক নির্দেশনা অমান্য করে নেসকো বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জবরদস্তিমূলকভাবে প্রিপেইড মিটার স্থাপন করছে। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের আগে জনমত গ্রহণ বা গণশুনানি আয়োজন করা হয়নি বলেও উল্লেখ করা হয়। নাগরিক কমিটির মতে, প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের অতিরিক্ত খরচ, সার্ভার ডাউন হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা, কৃষকদের মৌসুমভিত্তিক বিল পরিশোধের সুযোগ সংকুচিত হওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হবে। তারা আরও দাবি করেন, হাইকোর্টে রিট চলমান থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে এ কার্যক্রম এগিয়ে নেওয়া প্রশ্নবিদ্ধ। বিগত সরকারের সময় প্রিপেইড মিটার বাণিজ্যে অনিয়ম–দুর্নীতি ও প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণের বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যুৎ খাতে দাম বৃদ্ধি, অপচয় ও জনগণের ওপর আর্থিক চাপ বৃদ্ধির সমালোচনা করা হয়। নাগরিক কমিটি জেলা প্রশাসকের প্রতি আশা প্রকাশ করে জানায়, জনস্বার্থ বিবেচনায় জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এবং বিদ্যুৎ সেবাকে প্রকৃত অর্থে সেবামুখী খাতে পরিণত করবে।

Read More »

রংপুরে লায়ন্স ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে লায়ন্স ক্লাবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রংপুর নগরীর ৪টি মাদ্রাসায় ৪০০ কেজি চাল বিতরণ, ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ঔষধ প্রদান উদ্বোধন,, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। রবিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব মিলনায়তনে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ এর জেলা গভর্নর লায়ন সংকর কুমার রায় মনা এমজেএফ, ফাস্ট ভাইস জেলা গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, সেকেন্ড ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন ইমরান ফারুখ মঈন পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারী লায়ন সঞ্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার লায়ন এ্যাড. মোঃ এনায়েত উল্লাহ শফিক, রিজিয়র চেয়ারপার্সন লায়ন মোঃ আতিকুল্লা, জোন চেয়ারপার্সন লায়ন সামসুল ইসলাম, লায়ন্স ক্লাব অব রংপুরের ক্লাব পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব পরিচালক এনামুল হক সোহেল এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ , ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, উদযাপন আহবায়ক ও এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, পরিচালক খন্দকার এলাহী বিপ্লব, পরিচালক শফিকুল ইসলাম মিঠু, পরিচালক মোয়জ্জেম, পরিচালক আরমান, পরিচালক আবুল হাসনাত, পরিচালক লায়ন জেবুননেছা জেবিন, পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, পরিচালক লায়ন মোছাঃ জাহেদা খাতুন পপি, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, ক্লাব পরিচালক জুয়েল আহমেদ, ক্লাব পরিচালক লায়ন আনোয়ারুল হক, লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন সাবা পারভীন নিহা, লায়ন নুরুজ্জামান ইসলাম, লায়ন রওশন আরা বেগম, লায়ন সফুরা সাত্তার, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হাসান রোজেন, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লায়ন মোছাঃ মাহমুদা আক্তার মিতু, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম জেলা প্রেসিডেন্ট লায়ন সাজু তালুকদার, সহ লিও সদস্যগণ।

Read More »

ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে। আজ রোববার কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বাংলাদেশ সফরকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমনওয়েলথ মহাসচিবের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ক বৈঠকে কমিশনের পক্ষ থেকে বিভিন্ন অগ্রগতি এবং নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে প্রতিনিধি দলকে জানানো হয় যে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত রয়েছে।’ এতে আরো বলা হয়েছে, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটদান ওসিভি (আউট অব কান্ট্রি ভোটিং) প্রক্রিয়া এগিয়ে চলছে যা দেশের নির্বাচনি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্তি। এ ছাড়া নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ভোটার, আইনি হেফাজতে থাকা ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে আইসিপিভি (ইন- কান্ট্রি পোস্টাল ভোটিং) ভোট সুবিধার আওতায় আনা হচ্ছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি একদিনে গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য অতিরিক্ত দায়িত্ব হলেও প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি দল সার্বিক ব্যবস্থা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে আশাবাদ ব্যক্ত করেন যে এই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সফল হবে। কমিশন জানায়, নির্বাচনকে ঘিরে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে প্রস্তুতি নেয়া হয়েছে এবং তা চলমান থাকবে। গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত তথ্য প্রদান করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। কমিশন আরো জানায় যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছে। নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানায় এবং একটি সর্বজন স্বীকৃত, সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করে। সুত্র. বাসস

Read More »