সর্বশেষ
সর্বশেষ

Day: December 24, 2025

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে অংশ নিতে রংপুর সদর ৩ অসনের এমপি প্রার্থী সামু’র নেতৃত্বে ঢাকার উদ্যোশ্যে যাত্রা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আগামী ২৫ ডিসেম্বর। এ অনুষ্ঠানে যোগ দিতে রংপুর সদর ৩ অসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু’র নেতৃত্বে ঢাকার উদ্যোশ্যে যাত্রা শুরু করা হয় । গতকাল (২৪ ডিসেম্বর) বিকাল ৫ টায় নগরীর রবার্টসন্সগঞ্জের সমবায় মাঠ থেকে রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর নেতৃত্বে বাস, মাইক্রোবাস, হাজার হাজার নেতা কর্মিরা ঢাকায় উদ্যেশে রওনা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকিরুল ইসলাম জাকি, মহানগর বিএনপির সদস্য সালেকুজ্জামান সালেক, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, রফিকুল ইসলাম, কাজী পেনন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, জেলা বিএনপির সদস্য হারুন উর রশিদ হারুন, মাসুক জালাল রাহাত, আবু হানিফ, এডভোকেট শফি কামাল, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান প্রামানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা কৃষক দলের সদস্য সচিব দিল মেরাজুল দুলু, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম,মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা আব্দুল মমিন জিহাদি, মহানগর জাসাস আহবায়ক রাশেদুল ইসলাম রাসু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হরুন চৌধুরী, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আশরাফুল ইসলাম তমাল, বিএনপি নেতা জাকির হোসেন পলাশ, মহানগর ছাত্রদলের সাবেক নেতা হারুন উর রশিদ সোহেল, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইভা মাসুম,২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির মোস্তফা সজিব, ২৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শামীম, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়রুল আলম,৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজু মিয়া, সহ মহানগর, জেলা ও সদর উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, ওলামা দল, মহিলা দল, শ্রমিক দল,জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মী।

Read More »

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে আগামীকাল ট্রাফিক নির্দেশনা

লিগ্যাল ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ খৃ. – আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু নির্দেশনা জারি করেছে। আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১ টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ফিট) হয়ে এভারকেয়ার হসপিটাল হয়ে গুলশান বাসভবন আসবেন। এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হসপিটাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিএমপি বেশকিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। এসব নির্দেশনাগুলো হচ্ছে- ১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থান এবং সংবর্ধনা স্থান হতে এভারকেয়ার হসপিটাল এবং এভারকেয়ার হসপিটাল হতে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীগণকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গমনাগমনের সময় গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ২। আগামীকাল ভোর ৪টা হতে রাত ১০টা পর্যন্ত মহাখালী হতে আব্দুল্লাহপুর এবং কুড়িল হতে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে নিম্নোক্ত বিকল্প রাস্তাসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো: (ক) আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করতে পারেন। (খ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকবৃন্দ এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করতে পারেন, (গ) গুলশান, বাড্ডা এবং প্রগতি স্মরণী এলাকার যাত্রী সাধারণগণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করতে পারেন। (ঘ) মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন, (ঙ) কাঞ্চনব্রীজ হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে আগত যানবাহনসমূহ এক্সপ্রেসওয়ের মস্তুল হতে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লিমিটেড’র পাশের রাস্তা) মাদানী এভিনিউ হয়ে চলাচল করতে পারেন। (চ) তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা হতে যানবাহনসমূহ মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নীচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারেন। (ছ) যাত্রীগণ বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনসমূহ ব্যবহার করতে পারেন। (জ) সম্মানিত হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। (ঝ) মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে (ঞ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিগণকে কোন ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। (ট) অভ্যর্থনাকারী ব্যক্তিগণ কোন যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ী বহরে যুক্ত হতে পারবেন না। (ঠ) অভ্যর্থনাকারী ব্যক্তিগণ মোটরসাইকেল নিয়ে কোনক্রমেই গুলশান, বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না। (ড) জররি পরিসেবায় ব্যবহৃত যানবাহন (এ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) ওই নির্দেশনার আওতামুক্ত থাকবে। (ঢ) বিদেশগমনকারী যাত্রীগণের সাথে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সাথে কোন সহযোগী থাকবে না। (ণ) নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সকলকে অনুরোধ করা হলো। ৩। অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীরা যেসব স্থানে গাড়ি পার্কিং করবে: টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ীগুলো টঙ্গী বিশ্ব এজতেমা মাঠ, সিলেট ও চট্টগ্রাম হতে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে আগত গাড়ীগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্যমেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়ীগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বৌ বাজার), বাবু বাজার ব্রীজ এবং বসিলা ব্রীজ হয়ে আগত গাড়ীগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রীজ হয়ে আগত গাড়ীগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করা যাবে। সকল ডাইভারশনসমূহ বৃহস্পতিবার ভোর ৪টা হতে কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Read More »

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ খৃ. – বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ দেশের খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় খ্রিস্টান ধর্মের নেতারা তাঁদের শুভেচ্ছা বক্তব্যে বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতির উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তাঁর শুভেচ্ছা বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন উল্লেখ করে বলেন, যিশু খ্রিস্টের ক্ষমা ও মানবসেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এ বছর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে। প্রধান উপদেষ্টাকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে জনগণ আপনার ওপর আস্থা রেখেছিল। আপনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করে চলেছেন। আমরা প্রার্থনা করি, একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনার প্রচেষ্টা সফল হবে।’ প্রধান উপদেষ্টা উপস্থিত নেতৃবৃন্দসহ সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা সমাজের প্রতিবিম্ব। আপনাদের দেখলে বুঝতে পারি, সবকিছু ঠিক আছে কিনা।’ প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি সুস্থ সমাজ গড়ে তুলতে চাই। সে জন্যই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে। এই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। তিনি বলেন, এবারের নির্বাচনে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণ যে রায় দেবে, পরবর্তীতে সংসদ সেভাবেই সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতৃবৃন্দ। দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এ অনুদান বিতরণ করা হচ্ছে বলে জানান তাঁরা। পরে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।

Read More »

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ খৃ. – বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’ প্রেস সচিব আরও জানান, সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে পরামর্শ করছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে শফিকুল আলম বলেন, ‘এ বিষয়ে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমরা গুরুত্বপূর্ণ সূত্র পাচ্ছি এবং ঘটনার তদন্তে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। ইতোমধ্যেই কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘সরকার হত্যাকাণ্ডকে নিন্দা জানিয়েছে। ভিডিও বিশ্লেষণের মাধ্যমে অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন উপদেষ্টা আজ উপদেষ্টা পরিষদকে জানিয়েছেন, দিপু হত্যার বিচার দ্রুত বিচার আইনের আওতায় সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনার বিষয়ে শফিকুল আলম বলেন, ‘ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সমস্ত দোষীদের আইনের আওতায় আনা হবে।’  ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

Read More »

সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য ৭ শতাংশ, জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ খৃ. – চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ এবং জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি কমতে থাকায় চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতির নির্ধারিত এই হার অর্জন করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। আজ বুধবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে সংশোধিত বাজেট অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বাস্তবায়ন শুরু হবে।  বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, গত বছরের শেষের দিকে খাদ্য মূল্যস্ফীতি প্রায় ১৪ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে তা কমে ৭ শতাংশের কাছাকাছি এসেছে। শীতকালে সবজির উৎপাদন ও সরবরাহ বাড়ায় মূল্যস্ফীতি আরও কমবে বলে সরকার আশা করছে। চলতি অর্থবছর শেষে সামগ্রিক মূল্যস্ফীতি ৭ শতাংশে নেমে আসবে এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জিত হবে বলে তিনি জানান। ব্রিফিংয়ে রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে শফিকুল আলম বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের গতি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ছিল ২৪ দশমিক ১ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৪ শতাংশে। এই প্রেক্ষাপটে চলতি অর্থবছরের মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা থেকে ২৪ হাজার কোটি টাকা বাড়িয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আহরিত হবে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা, কর বহির্ভূত রাজস্ব থেকে আসবে ৬৫ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ২০ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট সরকারি ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা। মূল বাজেটে ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ২ হাজার কোটি টাকা কমানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার সংশোধিত বাজেটে ধরা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। মূল বাজেটে এডিপির আকার ছিল ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৭ শতাংশ ছিল। ফলে উন্নয়ন ব্যয় মূল বাজেটের তুলনায় ৩০ হাজার কোটি টাকা কমানো হয়েছে। সংশোধিত এডিপিতে বৈদেশিক অর্থায়ন ধরা হয়েছে ৭২ হাজার কোটি টাকা এবং দেশীয় অর্থায়ন ১ লাখ ২৮ হাজার কোটি টাকা। পরিচালনসহ বাজেটের অন্যান্য ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে মোট ঘাটতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২ লাখ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। এই ঘাটতির মধ্যে বৈদেশিক উৎস থেকে সংগ্রহ করা হবে ৬৩ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা।

Read More »