সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে আগামীকাল ট্রাফিক নির্দেশনা

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে আগামীকাল ট্রাফিক নির্দেশনা

লিগ্যাল ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ খৃ. – আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বেশকিছু নির্দেশনা জারি করেছে।

আজ বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,আগামীকাল ২৫ ডিসেম্বর বেলা ১১ টা ৫৫ মিনিটে তারেক রহমান লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ফিট) হয়ে এভারকেয়ার হসপিটাল হয়ে গুলশান বাসভবন আসবেন।

এ উপলক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হসপিটাল হয়ে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হবে বিধায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিএমপি বেশকিছু নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে। এসব নির্দেশনাগুলো হচ্ছে-

১। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংবর্ধনা স্থান এবং সংবর্ধনা স্থান হতে এভারকেয়ার হসপিটাল এবং এভারকেয়ার হসপিটাল হতে গুলশান বাসভবন পর্যন্ত রাস্তায় অভ্যর্থনাকারীগণকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গমনাগমনের সময় গাড়িবহর চলাচলের জন্য প্রয়োজনীয় রাস্তা ছেড়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

২। আগামীকাল ভোর ৪টা হতে রাত ১০টা পর্যন্ত মহাখালী হতে আব্দুল্লাহপুর এবং কুড়িল হতে মস্তুল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহার করে নিম্নোক্ত বিকল্প রাস্তাসমূহ ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো:

(ক) আব্দুল্লাহপুর-কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটি-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করতে পারেন।

(খ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী নাগরিকবৃন্দ এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটি হয়ে মিরপুর বেঁড়িবাধ হয়ে চলাচল করতে পারেন, (গ) গুলশান, বাড্ডা এবং প্রগতি স্মরণী এলাকার যাত্রী সাধারণগণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে চলাচল করতে পারেন।

(ঘ) মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন, (ঙ) কাঞ্চনব্রীজ হতে পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে আগত যানবাহনসমূহ এক্সপ্রেসওয়ের মস্তুল হতে বামে টার্ন নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভিতর দিয়ে (এম ব্লক, স্বদেশ প্রোপার্টি লিমিটেড’র পাশের রাস্তা) মাদানী এভিনিউ হয়ে চলাচল করতে পারেন। (চ) তেজগাঁও-মিরপুরসহ বিভিন্ন এলাকা হতে যানবাহনসমূহ মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নীচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় চলাচল করতে পারেন।

(ছ) যাত্রীগণ বিকল্প হিসেবে ঢাকা-জয়দেবপুর গমনাগমনকারী ট্রেনসমূহ ব্যবহার করতে পারেন।

(জ) সম্মানিত হজযাত্রীসহ বিদেশগামী যাত্রী সাধারণকে এয়ারপোর্ট গমনাগমনের ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে বাসা হতে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

(ঝ) মিরপুর ও উত্তরাবাসীকে বিকল্প হিসেবে মেট্রোরেল ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে (ঞ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনাকারী ব্যক্তিগণকে কোন ব্যাগ, লাঠি ইত্যাদি বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

(ট) অভ্যর্থনাকারী ব্যক্তিগণ কোন যানবাহন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়ী বহরে যুক্ত হতে পারবেন না।

(ঠ) অভ্যর্থনাকারী ব্যক্তিগণ মোটরসাইকেল নিয়ে কোনক্রমেই গুলশান, বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান করতে পারবেন না বা মোটরসাইকেলযোগে জনতার মধ্য দিয়ে চলতে পারবেন না।

(ড) জররি পরিসেবায় ব্যবহৃত যানবাহন (এ্যাম্বুলেন্স/ফায়ার সার্ভিস ইত্যাদি) ওই নির্দেশনার আওতামুক্ত থাকবে।

(ঢ) বিদেশগমনকারী যাত্রীগণের সাথে এয়ার টিকেট থাকতে হবে এবং যাত্রীদের সাথে কোন সহযোগী থাকবে না।

(ণ) নতুন বাজার হতে গুলশান-২ গামী এবং গুলশান-২ হতে নতুন বাজারগামী রাস্তা পরিহার করার জন্য সকলকে অনুরোধ করা হলো।

৩। অভ্যর্থনা জানাতে আগত নেতাকর্মীরা যেসব স্থানে গাড়ি পার্কিং করবে: টঙ্গী জয়দেবপুর রোড হয়ে আগত গাড়ীগুলো টঙ্গী বিশ্ব এজতেমা মাঠ, সিলেট ও চট্টগ্রাম হতে কাঞ্চনব্রীজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে হতে আগত গাড়ীগুলো নীলা মার্কেট, পূর্বাচল/বাণিজ্যমেলা মাঠ, আমিন বাজার গাবতলী হয়ে আগত গাড়ীগুলো উত্তরা ১৭ নম্বর সেক্টর, দিয়াবাড়ি পশুরহাট মাঠ (বৌ বাজার), বাবু বাজার ব্রীজ এবং বসিলা ব্রীজ হয়ে আগত গাড়ীগুলো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, মাওয়া রোড/বুড়িগঙ্গা ব্রীজ হয়ে আগত গাড়ীগুলো মতিঝিল বাণিজ্যিক এলাকায় পার্কিং করা যাবে। সকল ডাইভারশনসমূহ বৃহস্পতিবার ভোর ৪টা হতে কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM