সর্বশেষ
সর্বশেষ

Day: January 3, 2026

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকালে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে আত্মঅনুসন্ধান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে রংপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোছা. রোকসানা বেগম। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় এবং রংপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. মাহিনুল ইসলাম। এ সময় বিভিন্ন উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Read More »

রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল টোয়েন্টিফোর ডটকম: রংপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা এবং ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে নবনির্বাচিত নির্বাহী কমিটির কর্মকর্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার নগরীর রাধাবল্ভস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে । সমিতির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সমিতির নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন দেলাওয়াত এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ রংপুর ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য তালিকাভুক্ত রোগী যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনাসহ একমিনিট নিরবতা পালন করা হয় । এরপর সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বিগত বছরের আয় ব্যয় সহ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন । এসময় তিনি বলেন বিগত সরকারের সময় রংপুর ডায়াবেটিক সমিতির নতুন ভবন নির্মানে প্রায় চল্লিশ কোটি টাকা বরাদ্দ হওয়ার পরও আমলাতান্ত্রীক জটিলতার কারণে সেই ভবন প্রস্তাবিত ভবনই রয়ে গেছে ।এরপরও রংপুর শহরের বিভিন্ন দানশীল ব্যাক্তিদের আর্থিক অনুদানে ৬তলা একটি ভবন তৈরি করা হলেও হাসপাতালের কার্যক্রম শুরু করা সম্ভব হয়ে ওঠেনি । শুধুমাত্র আউটডোওে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে ।রংপুর ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রমে দানশীল ব্যাক্তি ছাড়াও সরকারি পর্যায়ে নতুন করে সহযোতিার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান । একই সময়ে সমিতির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সামসাদ বেগম গিনি অডিট রিপোর্ট উপস্থাপন করেন । এরপর সমিতির আজীবন সদস্য পার্থ বোস, আয়েশা সিদ্দিকা আজীবন সদস্য আলহাজ এবরারুল হক, প্রফেসর ডা: আব্দুর রউফ সমিতির সার্বিক বিষয় নিয়ে বক্তব্য দেন । বার্ষিক সাধারন সভার দ্বিতীয় পর্বে ২০২৫ থেকে ২০২৮ মেয়াদে নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যাংকার মোহা; মিজানুর রহমান সরকার তিনি তার বোর্ডের সকল সদস্যদের নিয়ে মঞ্চে আসেন এবং এক এক করে নব নির্বাচিত কর্মকর্তাদের নাম ডেকে সকল আজীবন সমস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন । পরিচিতি অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা আপিল বোর্ডের চেয়ারম্যান সাবেক ব্যাংকার সারওয়ার সাঈদ আহমেদ ।

Read More »