সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকালে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে আত্মঅনুসন্ধান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের যৌথ আয়োজনে দিবসের কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে রংপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজসেবার উপপরিচালক অনিল চন্দ্র বর্মণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোছা. রোকসানা বেগম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায় এবং রংপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. মাহিনুল ইসলাম। এ সময় বিভিন্ন উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জোরদারের ওপর তারা বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM