
খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (০৬ জানুয়ারী) মঙ্গলবার বাদ আছর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ কালেক্টরেট সপিংকপ্লেক্স মার্কেটে রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রীত অতিথি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিল, বাজুস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন , সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু, ২০ নং ওয়ার্ড বিএনপির সিঃ সহ সভাপতি মোঃ সহিদুল ইসলাম, শ্রমিক নেতা রোজাউল ইসলাম রেজা, আতোয়ার হোসেন, শুভ, রতন, পল্টন,ফজলু সহ অন্যান্য শ্রমিক সদস্যবৃন্দ। সকলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।










