সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর, রংপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর নামাজে জানাযা শেষে তাকে বড় নুরপুর কবরস্থানে দা ফন সম্পন্ন হয়েছে

উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর, রংপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্মিলিত সাংবাদিক সমাজের আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর নামাজে জানাযা শেষে তাকে বড় নুরপুর কবরস্থানে দা ফন সম্পন্ন হয়েছে

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সাংবাদিক মন্টু মঙ্গলবার ভোরে নিজ বাসভবনে ইনতেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি বিবিসি, রয়টার্স, বাংলাদেশ টাইমস, ডেইলি ইনডিপেনডেন্টসহ বিভিন্ন গণমাধ্যমে রংপুর প্রতিনিধি হিসেবে সফলতার সাথে কাজ করেছেন।
তার মৃত্যুতে রংপুরের গণমাধ্যমকর্মী ও সর্ব শ্রেনিপেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

দুপুরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় রংপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, সম্মিলিত সাংবাদিক সমাজ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন। বাদ আসর ফায়ার সার্ভিস মসজিদে নামাজে জানাযা শেষে তাকে নুরপুর কবরস্থানে সমাহিত করা হয়। তারা নামাজে জানাযায় গণমাধ্যমকর্মী ছাড়াও বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ছাড়াও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

অংশগ্রহনকারী জানান, তিনি ছিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকদের অভিভাবক। তার হাত ধরেই প্রথম সংবাদ হয়েছিল দহগ্রাম আংগরপোতার। তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধতার জন্য কাজ করে গেছেন সব সময়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM