সর্বশেষ
সর্বশেষ

Day: February 11, 2026

রংপুরের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে জাতীয় সংসদ ভোটের সরঞ্জাম

জালাল উদ্দিন, দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারাদেশের মতো রংপুরের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রংপুর নগরীর জিলা স্কুল মাঠ থেকে ভোটের এ সরঞ্জাম বিতরণ শুরু হয়। সরঞ্জাম বিতরণের পূর্বে জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলার মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আটশো ৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১৪ টি রাজনৈতিক দলের ও স্বতন্ত্র মিলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জমাদির নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। ইতিমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, নিরাপত্তার সাথে রংপুরেরর ৬ টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। সময় মতোই সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌছে যাবে।

Read More »

নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে (র‌্যাব)-১৩

জালাল উদ্দিন, / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রংপুর বিভাগে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। রংপুর র‌্যাবের উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তির সহায়তায় একটি ডিজিটালাইজড মনিটরিং সেন্টার চালু করা হয়েছে। এই মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিকভাবে নির্বাচন সংশ্লিষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য শনাক্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (১১ ফেব্রুয়ারি)সকালে রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মাদক কারবারি, চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে র‌্যাব একাধিক অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র উদ্ধারসহ অপরাধীদের গ্রেপ্তার করেছে। তিনি আরো বলেন, নির্বাচনকে ঘিরে কেউ যেন সহিংসতা সৃষ্টি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করতে না পারে, সে বিষয়ে র‌্যাব সর্বোচ্চ সতর্ক রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারি করা হচ্ছে। ভোটারদের উদ্দেশে র‌্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। আপনাদের নিরাপত্তার জন্য র‌্যাব সব সময় কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সংবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »