সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে জাতীয় সংসদ ভোটের সরঞ্জাম

রংপুরের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে জাতীয় সংসদ ভোটের সরঞ্জাম

জালাল উদ্দিন, দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি হিসেবে সারাদেশের মতো রংপুরের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রংপুর নগরীর জিলা স্কুল মাঠ থেকে ভোটের এ সরঞ্জাম বিতরণ শুরু হয়। সরঞ্জাম বিতরণের পূর্বে জিলা স্কুল মাঠ পরিদর্শন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ সেনাবাহিনী ও পুলিশের উর্ধ্ধতন কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার সংসদীয় ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। জেলার মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে আটশো ৭৩ জন প্রিজাইডিং, পাঁচ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনে ১৪ টি রাজনৈতিক দলের ও স্বতন্ত্র মিলে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রংপুর জেলার ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েনসহ কেন্দ্রের বাহিরে সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাব সেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জমাদির নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি বডিওর্ন ক্যামেরা।
পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। ইতিমধ্যে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জানান, নিরাপত্তার সাথে রংপুরেরর ৬ টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। সময় মতোই সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌছে যাবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 16th September, 2026
5th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:29 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:01 PM
ইশা8:17 PM