সর্বশেষ
সর্বশেষ

Day: February 17, 2026

রংপুরে জামায়াতে ইসলামী ২২নং ওয়ার্ড কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন ,রংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২নং ওয়ার্ড কমিটির আয়োজনে ভোটসেন্টারের নির্বাচন উত্তর কর্মিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে নগরীর কামারপাড়াস্থ ছাত্র শিবির অফিস কার্যালয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২নং ওয়ার্ড কমিটির সভাপতি ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ । সভায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ সফিউল্লাহ, অধ্যাপক মোঃ খতিরুর রহমান, শ্রী নরেশ রঞ্জন, মোঃ মানিক মিয়া, মোঃ রশিদুল ইসলাম প্রমুখ। সভায় সর্বস্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, আগামী রংপুর সিটি কপোরেশন ও উপজেলা নির্বাচনে দল যাকে মনোনিত করবে আমরা সকলে তার পক্ষে কাজ করব। সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন মোঃ আলতাফ মাহামুদ।

Read More »

লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেলকে ক্ষমতা হস্তান্তর

জালাল উদ্দিন ,রংপুর দ্যা লিগ্যাল ভযেস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে নব নির্বাচিত লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেল এমজেএফ কে ক্ষমতা হস্তান্তর করা হয়। গতকাল (১৭ ফেব্রুয়ারী ২০২৬) মঙ্গলবার বেলা ১২টায় নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ হলরুমে নব নির্বাচিত লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান লায়ন এনামুল হক সোহেল এমজেএফ কে ফুল ও কাগজপত্রের ফাইল তুলে দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন গভর্নিং বোডির সাবেক চেয়ারম্যান ডাঃ আখতারুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববি এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির সদস্য লায়ন মোঃ শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, লায়ন ডাঃ জেরিন, লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ এনামুল হাসান রোজেন প্রমুখ।

Read More »

রংপুর সিটি বাজারে অভিযান পরিচলনা করেন ভোক্তা অধিদপ্তর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর : জালাল উদ্দিন, রংপুর সিটি বাজারে অভিযান পচিালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ভোক্তা কর্মকর্তারা খেজুরের বাজারে অভিযান চালান। এ সময় খেজুরের মূল্য তালিকা প্রদর্শন ও মান সম্মত পণ্য বিক্রি না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালকহমমতাজ বেগম, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা । ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মাছ বাজারে ব্যবসায়ীরা রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে। বিগত সময় সিটি বাজারে মাছের দোকানে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। আজও অভিযানের সময় বেশিরভাগ দোকানে রঙ্গীন আলোর লাইট পাওয়া গেছে। অপরাধ বিবেচনায় তাদের জরিমানা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যবসায়ী নেতাদের অনুরোধে সর্তক করা হয়েছে। এছাড়া কিছু অসংগতির কারণে দুটি খেজুরের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চলাকালীন মাছ বাজারে রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করার কথা বলেন ভোক্তা কর্মকর্তারা। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামালসহ অন্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে অভিযান বন্ধ করার জন্য চাপ দেন। পরে ব্যবসায়ীদের তোপের মুখে অভিযান পরিচালনা থেকে সরে এসে মাছ ব্যবসায়ীদের সতর্ক করেন ভোক্তা কর্মকর্তারা।

Read More »