সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সিটি বাজারে অভিযান পরিচলনা করেন ভোক্তা অধিদপ্তর

রংপুর সিটি বাজারে অভিযান পরিচলনা করেন ভোক্তা অধিদপ্তর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর :

জালাল উদ্দিন, রংপুর সিটি বাজারে অভিযান পচিালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিটি বাজারে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ভোক্তা কর্মকর্তারা খেজুরের বাজারে অভিযান চালান। এ সময় খেজুরের মূল্য তালিকা প্রদর্শন ও মান সম্মত পণ্য বিক্রি না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন,
রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী-পরিচালকহমমতাজ বেগম, রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোস, রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

ভোক্তা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, মাছ বাজারে ব্যবসায়ীরা রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করে। বিগত সময় সিটি বাজারে মাছের দোকানে অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। আজও অভিযানের সময় বেশিরভাগ দোকানে রঙ্গীন আলোর লাইট পাওয়া গেছে। অপরাধ বিবেচনায় তাদের জরিমানা করতে চেয়েছিলাম, কিন্তু ব্যবসায়ী নেতাদের অনুরোধে সর্তক করা হয়েছে। এছাড়া কিছু অসংগতির কারণে দুটি খেজুরের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে চলাকালীন মাছ বাজারে রঙ্গীন লাইট লাগিয়ে ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করার কথা বলেন ভোক্তা কর্মকর্তারা।

এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামালসহ অন্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে অভিযান বন্ধ করার জন্য চাপ দেন। পরে ব্যবসায়ীদের তোপের মুখে অভিযান পরিচালনা থেকে সরে এসে মাছ ব্যবসায়ীদের সতর্ক করেন ভোক্তা কর্মকর্তারা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM