সর্বশেষ
সর্বশেষ

Day: February 19, 2026

সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর : শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের অনিয়ম-দূর্নীতি ঢাকতে চাকুরীচ্যুত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ। বুধবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা না থাকা স্বত্ত্বেও অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী চাকুরী করছেন। এসব অনিয়মের বিষয়ে তদন্তের জন্য তারা রেজিস্ট্রারের বিরুদ্ধে অপ-প্রচারে নামেন। সেই সাথে রেজিস্ট্রারকে সরাতে নানা অপতৎপরতা শুরু করেন। সর্বশেষ ২৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, বিএনপিপন্থী শিক্ষক, উপাচার্যসহ বহিরাগতরা সভাকরে রেজিস্ট্রার পদ থেকে ড. হারুন-অর-রশীদকে সরানোর পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে ২৫ জানুয়ারী ছাত্রদলের মাধ্যমে রেজিস্ট্রারের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন অনুিষ্ঠত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য, শিক্ষক- কর্মকর্তাদের জাল সনদে চাকুরী, শহীদ আবুসাঈদের মামলাটি ধামাচাপাদিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর চুক্তির মেয়াদের আগেই রেজিস্ট্রার হারুন-অর-রশীদকে চাকুরীচ্যুত করা হয়। রেজিস্ট্রার হারুন-অর-রশীদ বলেন, যেহেতু আমি বিভিন্ন অনিয়মের তদন্ত করছিলাম। তাই অনেকে শত্রুতে পরিণত হয়েছিলাম। তাইআমাকে চুক্তির মেয়াদ পূর্তির আগেই চাকুরীচ্যুত করা হয়েছে। যদিও চুক্তিতে রেজিস্ট্রারকে যে কোন সময় চাকুরীচ্যুত করতে বাধ্যবাধকতা নেই। এরপরেও যেহেতু আমি শহীদ আবু সাঈদের মামলার বাদী। তাই আমি পূর্ণমেয়াদ পেলে মামলার চার্জশীট ও বিচার কাজটি দ্রুত শুরু হতে পারতো। আমি চাই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কর্তৃক শহীদ আবুসাঈদের যে মামলাটি করা হয়েছে সেটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার হোক, গণঅভ্যূত্থানের পর থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যক্রম চালুকরা, দূর্নীতিগ্রস্থ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে চলমান তদন্তে অপরাধ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম অনুসন্ধানে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধ করতে উচ্চতর পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা এবং সে পর্যন্ত সকল প্রকার নিয়োগ, পদোন্নতি বন্ধ রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল হক কাজলসহ অন্যরা।

Read More »

জনসাধারণের জন্য সুলভ ও ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর, পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুরে জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রংপুরে জনসাধারণের জন্য সুলভ ও ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল (১৮ ফেব্রুয়ারী) বুধবার দুপুর ২টায় রংপুর নগরীর জিলা স্কুল সংলগ্ন নির্ধারিত স্থানে জনসাধারণের জন্য সুলভ ও ন্যায্য মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান । এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল হুদা সহ অন্যান্য অতিথিবৃন্দ। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের পুষ্টি চাহিদা পূরণে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Read More »

রমেক হাসপাতালে অসুস্থ যুবদল নেতাকে দেখতে যান বিএনপির সদস্য সচিব ডন

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রংপুর মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি বদরুল আলম বিটু হৃদরোগ জনিত কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। মঙ্গলবার রাতে এই সাবেক সহ সভাপতি বদরুল আলম বিটুকে হাসপাতালে দেখতে যান মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। পাশে ছিলেন রংপুর জেলা ছালদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর সরকারী কলেজের সাবেক সভাপতি বদিউজ্জামাল বিপুল। এ সময় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে অবগত হন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও তার খোজ কবর নেন জলঢাকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক দুইবারের মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এসময় উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির রনি, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, ২০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাব্বির হায়দার আশিক, মহানগর যুবদলের সাবেক তথ্য সম্পাদক রোকনুজ্জামান রোকন, জিয়া সাইবার ফোর্স মহানগর কোতয়ালী থানা সভাপতি শাহরিয়ার আলম জিসান, সাধারণ সম্পাদক মুফতি মাহমুদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক আবির হায়দার। বিএনপি নেতা সেলিম। বক্তারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের পাশে দল সবসময় রয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে বলে তারা আশ্বাস দেন। হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা যুবদল নেতার আরোগ্য কামনায় দোয়া করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। রমজান উপলক্ষে রংপুরে

Read More »

সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খৃ. – প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি অথবা কাউকেই ভোট দেননি, এই সরকারের প্রতি আপনাদের সবার অধিকার সমান।’ আজ বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে। প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বিশ্বাস করে, দলমত ধর্ম দর্শন যার যার, রাষ্ট্র সবার। এই দেশে, এই রাষ্ট্রে একজন বাংলাদেশি হিসেবে, আপনার আমার আমাদের প্রতিটি বাংলাদেশি নাগরিকের অধিকার সমান।’ আইনের শাসন মেনে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন,‘দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি-নিয়মে। দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয়। আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা’। দেশবাসীর উদ্দেশে তিনি আরো বলেন, ‘স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার, সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। আমি দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিতে চাই— মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান তথা দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।’ ভঙ্গুর অর্থনীতি ও অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। সারাদেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং, জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলাবাহিনী সবরকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।’ জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে বলেও জানান তিনি। দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। আমি দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধি শব্দটির মর্মার্থ উপলব্ধি করি— তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। যদিও আমাদের অনেকের মধ্যেই এই মাসটিকে ঘিরে ব্যবসায় অধিক মুনাফা লাভের প্রবণতা লক্ষণীয়।’ রমজান মাসকে ব্যবসায়িক মুনাফার মাস হিসেবে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের প্রতি আমার আহ্বান, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এই মাসটিকে আপনারা ব্যবসায় মুনাফা লাভের মাস হিসেবে পরিগণিত করবেন না। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায় এ ব্যাপারে ব্যবসায়ীরা সতর্ক থাকবেন। হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে রাষ্ট্র এবং সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি। বিএনপি সরকার সকলক্ষেত্রেই অনাচার অনিয়মের সকল সিন্ডিকেটে ভেঙে দিতে বদ্ধ পরিকর।’ তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি কিংবা ছোট-বড়, সকল ব্যবসায়ীদের প্রতি বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সহজ এবং স্পষ্ট। বর্তমান সরকার ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণ উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে চায়। সুতরাং, সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ গ্রহণ করলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে আপনাদের যে কোনো ধরণের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত। ক্রেতা বিক্রেতা গ্রহীতা, এই সরকার সকলেরই সরকার।’ অপচয় রোধ ও কৃচ্ছতা সাধনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘রমজানে রোজাদারগণ বিশেষ করে ইফতার, তারাবীহ, সেহরি এই সময়গুলোতে নিরবচ্ছিন্নভাবে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ পেতে চান। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস ও আদালতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি খরচ করা এ মাসে এড়ানো প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।’ তিনি বলেন, ‘সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণকে কৃচ্ছতা সাধনের আহ্বান জানানোর আগে আমরা বিএনপির সংসদীয় দলকে উদাহরণ হিসেবে রেখেছি। বিএনপি সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে—নির্বাচিত কোনো এমপি সরকারি সুবিধা নিয়ে ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি সরকার মহানবীর ‘ন্যায়পরায়ণতার’ আদর্শ অনুসরণ করবে। এই সিদ্ধান্তই সেই আদর্শের প্রতিফলন।’ তারেক রহমান স্মরণ করান, তিনি গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে দেশ ও জনগণের উদ্দেশে ঘোষণা করেছিলেন ‘আই হ্যাভ এ প্ল্যান’। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে ঘুরে আমার পরিকল্পনার অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরেছি। স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এখন এই সুযোগ কাজে লাগিয়ে সকল অঙ্গীকার পূরণের দায়িত্ব আমাদের। আমরা আমাদের পরিকল্পনা এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ।’ ভবিষ্যতের দিনগুলোতেও জনগণের সমর্থন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘রাজধানী ও বিভাগীয় শহরগুলোতে যানজট কমাতে যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠন করা হচ্ছে। সারাদেশে রেল যোগাযোগ সহজ, সুলভ ও নিরাপদ করা হবে। রেল, নৌপথ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয় করা হচ্ছে।’ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের কোটি কোটি শিক্ষার্থী এবং তরুণ যুবশক্তির উদ্দেশে বলতে চাই, মেধায় জ্ঞানে বিজ্ঞানে নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য যতরকমের সহযোগিতা দেওয়া যায়, সবরকমের সহযোগিতা দিতে বর্তমান সরকার প্রস্তুত। কর্মসংস্থান এবং কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে।’ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পাঁচ দিন পর গতকাল তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ওই নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টি আসনে বিজয় লাভ করে দলটি। শপথ গ্রহণের একদিন পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সুত্র. বাসস

Read More »