সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ

সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুর : শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের অনিয়ম-দূর্নীতি ঢাকতে চাকুরীচ্যুত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্য চাকরিচ্যুত রেজিস্ট্রার ড. হারুন-অর-রশীদ। বুধবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা না থাকা স্বত্ত্বেও অনেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী চাকুরী করছেন। এসব অনিয়মের বিষয়ে তদন্তের জন্য তারা রেজিস্ট্রারের বিরুদ্ধে অপ-প্রচারে নামেন। সেই সাথে রেজিস্ট্রারকে সরাতে নানা অপতৎপরতা শুরু করেন। সর্বশেষ ২৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, বিএনপিপন্থী শিক্ষক, উপাচার্যসহ বহিরাগতরা সভাকরে রেজিস্ট্রার পদ থেকে ড. হারুন-অর-রশীদকে সরানোর পরিকল্পনা করে। এরই অংশ হিসেবে ২৫ জানুয়ারী ছাত্রদলের মাধ্যমে রেজিস্ট্রারের অপসারণের দাবীতে সংবাদ সম্মেলন অনুিষ্ঠত হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য, শিক্ষক- কর্মকর্তাদের জাল সনদে চাকুরী, শহীদ আবুসাঈদের মামলাটি ধামাচাপাদিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর চুক্তির মেয়াদের আগেই রেজিস্ট্রার হারুন-অর-রশীদকে চাকুরীচ্যুত করা হয়। রেজিস্ট্রার হারুন-অর-রশীদ বলেন, যেহেতু আমি বিভিন্ন অনিয়মের তদন্ত করছিলাম। তাই অনেকে শত্রুতে পরিণত হয়েছিলাম। তাইআমাকে চুক্তির মেয়াদ পূর্তির আগেই চাকুরীচ্যুত করা হয়েছে। যদিও চুক্তিতে রেজিস্ট্রারকে যে কোন সময় চাকুরীচ্যুত করতে বাধ্যবাধকতা নেই। এরপরেও যেহেতু আমি শহীদ আবু সাঈদের মামলার বাদী। তাই আমি পূর্ণমেয়াদ পেলে মামলার চার্জশীট ও বিচার কাজটি দ্রুত শুরু হতে পারতো। আমি চাই বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার কর্তৃক শহীদ আবুসাঈদের যে মামলাটি করা হয়েছে সেটির সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার হোক, গণঅভ্যূত্থানের পর থেকে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের কার্যক্রম চালুকরা, দূর্নীতিগ্রস্থ শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীদের বিরুদ্ধে চলমান তদন্তে অপরাধ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনিয়ম অনুসন্ধানে উচ্চতর তদন্ত কমিটি গঠন করা, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধ করতে উচ্চতর পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা এবং সে পর্যন্ত সকল প্রকার নিয়োগ, পদোন্নতি বন্ধ রাখতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারী আনোয়ারুল হক কাজলসহ অন্যরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM