সর্বশেষ
সর্বশেষ

Day: February 20, 2026

নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এপ্রোন বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নিত্যপ্রয়োজীয় ও ভোগ্যপূণ্য সরবরাহ মজুদ ও সহনীয় পর্যায়ে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ও রমযানে ইফতার সামগ্রী বিক্রয়ের লক্ষ্যে নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার সামগ্রি বিক্রেতাগণকে এপ্রোন হ্যান্ড গ্লোভস, এবং হেড ক্যাপ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রংপু নগরীর নবাবগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারের ইফতার বিক্রেতাগণকে এপ্রোন হ্যান্ড গ্লোভস, এবং হেড ক্যাপ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যপক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম হাকিম, ক্রীড়া সম্পাদক আফছার আলী, ব্যাবসায়ী গোলাম মোস্তফা প্রমুখ।

Read More »

রংপুর চেম্বারের উদ্যোগে বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে স্বাস্থ্যসম্মত ইফতার পরিবেশনে রংপুরের বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল (১৯ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার, দুপুর ৩টায় পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে নগরীরতে মেজবান হোটেল, স্বাদ কনফেকশনারী, পলক হোটেল, মৌবন হোটেল, মহুয়া করফেকশনারী, সহ বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল । এ সময় উপস্থিত ছিলেন রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান ভুট্টু, পরিচালক পার্থ বোস, পরিচালক মোঃ ওবাদুর রহমান রতন, পরিচালক খন্দকার মাহামুদ ইলাহী বিপ্লব, পরিচালক মোঃ কামাল হোসেন, পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, পরিচালক মোঃ শফিকুল ইসলাম মিঠু, রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক ইব্রহীম হক ব্যাপরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বানিউল আদম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রমজানের প্রথম দিনে রংপুরে ইফতারের দোকানগুলোতে কেনা কাটার ভীর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে রমজানের প্রথম দিনে রংপুরে ইফতারের দোকানগুলোতে গ্রাহকদের কেনা কাটার ভীর জমে উঠেছে । দুপুরের আগে থেকে দোকানগুলোয় বিভিন্ন মুখোরোচক ইফতারির পদ সাজিয়ে রাখা হয়। বিকেল হতেই শুরু হয় বেচাকেনা। অনেক দোকানে লাইন দিয়ে ক্রেতাদের ইফতার ক্রয় করতে দেখা গেছে। পুরুষের পাশাপাশি নারীরাও পছন্দের ইফতার কিনছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) রমজানের প্রথম দিনে নগরীর জাহাজ কোম্পানির মোড়, কাচারি বাজার ,পায়রা চত্বর, স্টেশন রোড, বাস টার্মিনাল মোড়, মাহিগঞ্জ, সাতমাথাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে আরাম্ভ করে ফুটপাতের দোকানগুলোতে রকমারি ইফতারের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। নানান পদের ইফতারির মধ্যে রয়েছে পিয়াজু, বেগুনি, আলুর চপ, ছানার পোলাও,হালিম. শাহী জিলাপি, কাবাব, গ্রিল চিকেন, বুন্দিয়া, দই চিড়া ইত্যাদি। রোজার প্রথম দিকে সাধারণত অনেকেই বাড়িতে ইফতার আয়োজন করে থাকেন। ফলে হোটেল রোস্তরাগুলোতে খুবএকটা ভীড় দেখা যায়না। তবে সপ্তাহখানেক পেরুলে বিভিন্ন হোটের রোস্তরায় ইফতার পাটি জমে উঠবে। এছাড়া রংপুরের কাচারিবাজার এলাকার জনপ্রিয় ইফতারের দোকান মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারিতে রমজানের প্রথম দিন থেকেই ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তাদের তৈরি রেশমি জিলাপি এবং সুস্বাদু হালিম কেনার জন্য দীর্ঘ লাইন তৈরি হয়। এ বিষয়ে রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি ও মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর মালিক আলহাজ্ব নুরুল হক মুন্না বলেন, আমরা স্বাস্থ্যকর পরিবেশে উন্নতমানে ইফতার বিক্রয় করছি। রংপুরের বিভিন্ন এলাকার লোকজন এসে ইফতার অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে। গত বছরের চেয়ে এবারে বিক্রি অনেক ভালো।

Read More »