জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে স্বাস্থ্যসম্মত ইফতার পরিবেশনে রংপুরের বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। গতকাল (১৯ ফেব্রুয়ারি ) বৃহস্পতিবার, দুপুর ৩টায় পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে নগরীরতে মেজবান হোটেল, স্বাদ কনফেকশনারী,
পলক হোটেল, মৌবন হোটেল, মহুয়া করফেকশনারী, সহ বিভিন্ন হোটেল-রেস্তোঁরায় কিচেন এপ্রোন, টুপি, হ্যান্ড গ্লাভস ও মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট মোঃ এনামুল হক সোহেল ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান ভুট্টু, পরিচালক পার্থ বোস, পরিচালক মোঃ ওবাদুর রহমান রতন, পরিচালক খন্দকার মাহামুদ ইলাহী বিপ্লব, পরিচালক মোঃ কামাল হোসেন, পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, পরিচালক মোঃ শফিকুল ইসলাম মিঠু, রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক ইব্রহীম হক ব্যাপরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম বানিউল আদম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
















