সর্বশেষ
সর্বশেষ

Day: March 3, 2026

রংপুরে শিল্পী ও নাট্যকারদের সন্মানে উফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: হাওয়াইন গিটার শিল্পী গোষ্টি ও রংপুর নাট্য কেন্দ্রে যৈাথ আয়োজনে শিল্পী ও নাট্যকারদের সন্মানে উফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাচারী বাজার সড়ক ভবন অফিস চত্তরে অনুষ্ঠিত শিল্পী ও নাট্যকারদের সন্মানে উফতার মাহফিলে সভাপতিত্ব করেন হাওয়াইন গিটার শিল্পী গোষ্টি ও রংপুর নাট্য কেন্দের সভাপতি মো:মাহবুবুল আলম খান। উপস্থিত ছিলেন হাওয়াইন গিটার শিল্পী গোষ্টির সাধারণ সম্পাদক মেহবুবা ফেরদৌস,সদস্য ডাঃ মুশফিকুর রহমান, নাট্য কেন্দের ভারপ্রাপ্ত সম্পাদক সাজিব আহমেদ,সদস্য আবুল খায়ের সহ হাওয়াইন গিটার শিল্পী গোষ্টি ও রংপুর নাট্য কেন্দ্যের সকল শিল্পী ও নাট্যকার, নাট্য অভিনেতা উপস্থিত ছিলেন । ইফতার মাহফিলের পূর্বে শিল্পী ও নাট্যকারদের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Read More »

মুসলিম পাড়া জামে মসজিদে নির্মাণকাজে ২ লাখ টাকা অনুদান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদের অনুরোধে গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক-এর পক্ষ থেকে রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া জামে মসজিদের নির্মাণকাজের জন্য নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। অনুদানের অর্থ মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয় প্রতিমন্ত্রীর প্রতিনিধিদের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন মীরপুর পল্লবী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, অন্যতম সদস্য সাঈদ আহমেদ, এসপিজিআরসির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. শওকত আলী, মীরপুর-১২ শাখার সহ-সভাপতি মো. নাদিম, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ মাল্লু এবং মীরপুর-১১ শাখার সাংগঠনিক সম্পাদক আকিন আহমেদ গুড্ডু। এছাড়াও রংপুর মহানগর বিএনপির ২৭নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি জাফে ফারুক শিরিনসহ ঢাকাস্থ এসপিজিআরসির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদান প্রদানের জন্য প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়

Read More »

রংপুরে ইরানে সামরিক হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি-সহ অন্যান্যদের হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে রংপুর জজকোর্ট চত্বরে সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন আদালতের আইনজীবীরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হামলার নিন্দা জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, অ্যাডভোকেট নান্নু, অ্যাডভোকেট বাপ্পীসহ অন্যরা। বক্তারা বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর এ ধরনের সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে হামলা বন্ধ এবং দোষীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়াবে। নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বিশ্ব নেতৃবৃন্দকে সংযম প্রদর্শন এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত আইনজীবীরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকা নাগরিক দায়িত্বের অংশ। আন্তর্জাতিক মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Read More »