সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মুসলিম পাড়া জামে মসজিদে নির্মাণকাজে ২ লাখ টাকা অনুদান

মুসলিম পাড়া জামে মসজিদে নির্মাণকাজে ২ লাখ টাকা অনুদান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুন অর রশিদের অনুরোধে গত ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক-এর পক্ষ থেকে রংপুর নগরীর ২৭নং ওয়ার্ডের মুসলিম পাড়া জামে মসজিদের নির্মাণকাজের জন্য নগদ ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

অনুদানের অর্থ মসজিদ কমিটির নিকট হস্তান্তর করা হয় প্রতিমন্ত্রীর প্রতিনিধিদের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন মীরপুর পল্লবী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, অন্যতম সদস্য সাঈদ আহমেদ, এসপিজিআরসির কেন্দ্রীয় কমিটির সভাপতি এম. শওকত আলী, মীরপুর-১২ শাখার সহ-সভাপতি মো. নাদিম, সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ মাল্লু এবং মীরপুর-১১ শাখার সাংগঠনিক সম্পাদক আকিন আহমেদ গুড্ডু।

এছাড়াও রংপুর মহানগর বিএনপির ২৭নং ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি জাফে ফারুক শিরিনসহ ঢাকাস্থ এসপিজিআরসির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মসজিদ কমিটির পক্ষ থেকে অনুদান প্রদানের জন্য প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM