সর্বশেষ
সর্বশেষ

Day: March 4, 2026

বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ ফাল্গুন (৪ মার্চ): মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে সারা বিশ্বে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে জরুরি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় জ্বালানির সম্ভাব্য উৎসসমূহ হতে কাঙ্ক্ষিত পরিমাণে ও সঠিক সময়ে জ্বালানির সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে দেশের অভ্যন্তরে বর্তমান চাহিদা অনুসারে জ্বালানি সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে/সরবরাহ হ্রাস পেতে পারে/সাময়িক সমন্বয় করার প্রয়োজন হতে পারে। যার প্রভাবে বিদ্যুৎ ও সারের উৎপাদন কিছুটা হ্রাস পেতে পারে। তবে পবিত্র মাহে রমজানে যাতে জনদুর্ভোগ না হয় সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নিম্নোক্ত নির্দেশনা প্রদান করা হয়েছে: মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে; সকল ধরণের আলোকসজ্জ্বা পরিহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে; ব্যক্তিগত যানবাহন ব্যবহার কমিয়ে পাবলিক বাহন ব্যবহারের অনুরাধ জানানো হয়েছে; খোলাবাজারে ডিজেল, পেট্রোল বিক্রয় না করার জন্য ব্যবসায়ীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বর্ডারগার্ড বাংলাদেশকে জ্বালানি পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য ইতোমধ্যে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, বৈশ্বিক পরিস্থিতির নেতিবাচক প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখার জন্য মন্ত্রণালয় ইতোমধ্যে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছে। জ্বালানি সংগ্রহ স্বাভাবিক রাখতে সকল উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। সাময়িক সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগসমূহ সফল করার জন্য জনগণকে ধৈর্যধারণ করে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসি’র চেয়ারম্যান, পিডিবি’র চেয়ারম্যান-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ): ২০২৬ খৃ. – পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রীর সাথে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচি (SAIDA Shinichi) সাক্ষাৎ করতে এলে তিনি এ সহযোগিতা কামনা করেন। মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। দেশটি জাইকা’র (Japan International Cooperation Agency: JICA) মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগ করেছে। জাপানের সাথে আমাদের সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে। জাপান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক সেফটি নিয়ে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান সহযোগিতা করতে পারে। এ ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কয়েকটি প্রস্তাব দেয়া হবে। বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সেফটি প্রজেক্টটি গতবছর শেষ হয়েছে। জাপান বাংলাদেশ পুলিশ ও ডিএমপি’র সাথে আরো কাজ করতে আগ্রহী। চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্তি হবে উল্লেখ করে রাষ্ট্রদূত মন্ত্রীর নিকট বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এ সময় মন্ত্রী বলেন, আমরা জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ বাংলাদেশে বসবাসরত সকল জাপানি নাগরিকের নিরাপত্তা দিতে প্রস্তুত। তিনি বলেন, জাপানের পক্ষ থেকে যেকোনো অনুরোধ আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবো। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, জাপান দূতাবাসের প্রথম সচিব (পলিটিক্যাল) KOMINE Ken, প্রথম সচিব (ইকোনমিক) MOCHIDA Yutaro প্রমুখ উপস্থিত ছিলেন।

Read More »

মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৮ ফাল্গুন (৩ মার্চ) ২০২৬ খৃ. – আজ ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতে করণীয় বিষয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলকে অপতথ্যের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেলক্ষ্যে চেষ্টা অব্যাহত রাখতে হবে। এছাড়া যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা কম আছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাদেরকে অগ্রাধিকার প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আরো বলেন, এয়ারলাইন্সগুলো যাতে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে যাত্রীদের সঠিক ও আপডেট তথ্য প্রদান করে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ২৪/৭ জরুরি যোগাযোগের নম্বর চালু রাখতে হবে। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত কর্মকর্তাগণ জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। অপতথ্যের কারণে যাত্রীরা বিভ্রান্ত হচ্ছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আটকে পড়া যাত্রীদের পরিবহনের উদ্যোগ নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

মা/দক ব্যবসার প্রতি/বাদ করতে গিয়ে মা/রপি/টের শি/কার শিক্ষার্থী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করতেগিয়ে মারপিটের শিকার বেরোবির এক শিক্ষার্থী । গত (২ মার্চ ২০২৬) সোমবার রাত সাড়ে ১০টায় রংপুর নগরীর ভগি বালাপাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্রকরে বেরোবির শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন কথক (২৩) কে পথরোধ করে ধারালো অস্ত্রদিয়ে বেধরক মারপিট করে প্রতিবেশী মাদক ব্যবসা চক্রের লোকজন । আহত বেরোবির শিক্ষার্থী মোঃ ইমাম হোসেন কথক গুরুতর অবস্থায় বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। এ বিষয়ে আহত মোঃ ইমাম হোসেন কথক এর মা মোছাঃ রিনা বেগম জানান, আমারা ছেলেকে মাদক ব্যবসায়ীদের অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মারপিটের শিকার হয়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। আমার ছেলে অন্যায় ভাবে যারা মেরেছে আমি তাদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। এ ঘটনায় গত ২ মার্চ রাতে আহত মোঃ ইমাম হোসেন কথক এর পিতা মোঃ সফিকুল ইসলাম (৪৮) বাদী হয়ে রংপুর মোট্রোপলিটন কোতয়ালী থানায় ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।

Read More »

বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজন উপলক্ষে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩ মার্চ) মঙ্গলবার বাদ আছর রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হক ব্যপারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সহ সভাপতি হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, সহ সাধারণ সম্পাদক একেএম বানিউল অদম বাবু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান ভুট্টু, পরিচালক মোঃ কামাল হোসেন , পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বুলবুল সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »