জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজন উপলক্ষে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার আয়োজনে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩ মার্চ) মঙ্গলবার বাদ আছর রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হক ব্যপারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ এমদাদুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সহ সভাপতি হাজী মোঃ তানবীর হোসেন আশরাফী, সহ সাধারণ সম্পাদক একেএম বানিউল অদম বাবু, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জুলফিকার আজিজ খান ভুট্টু, পরিচালক মোঃ কামাল হোসেন , পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি জাবেদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক বুলবুল সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।














