সর্বশেষ
সর্বশেষ

Day: March 17, 2026

রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীরা প্রধানমন্ত্রীর উপহারের টাকা পেলেন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দেয়া ঈদ উপহার হিসেবে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মোট ৮৫৫ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে মোট ৪২ লক্ষ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর সিটি কর্পোরেশন চত্বরে এ ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। এ সময় প্রশাসক বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিরলস পরিশ্রমের ফলেই রংপুর নগরী প্রতিদিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। ঈদ উপলক্ষে তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের কারনে পরিচ্ছন্ন কর্মীদের আনন্দে নতুন মাত্রা যোগ করতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা নগর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণ ও মর্যাদা নিশ্চিত করতে রংপুর সিটি কর্পোরেশন সব সময় কাজ করে যাচ্ছে। তাদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন আছেন তেমনি রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমিও পাশে আছি এবং যতদিন থাকবো ততদিন পাশে থাকবো। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ করে টাকা পেয়ে আনন্দিত পরিচ্ছন্ন কর্মীরা। তারা প্রধানমন্ত্রীর মঙ্গলকামনা করেন এসময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর মহানগরের সভাপতি ডা: নিখিলেন্দ্র শংকর গুহ রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Read More »

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ত্রান বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর বিভাগের লালমনিরহাট ও কুড়িগ্রামে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সহায়তায় লায়ন্স জেলা ৩১৫ এ২-এর উদ্যোগে ১৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। লায়ন্স ক্লাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন জরুরি অনুদান সহায়তায় লায়ন্স জেলা ৩১৫ এ২-এর ব্যবস্থাপনায় উত্তরবঙ্গের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় ব্যাপক ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল এই মানবিক কর্মসূচির মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত প্রায় ১,৫০০টি পরিবারের মাঝে শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এছাড়া লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার গুরুত্বপূর্ণ চারটি স্থানে এই কার্যক্রম পরিচালিত হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন লায়ন্স জেলা ৩১৫ এ২-এর জেলা গভর্নর (ডিজি)। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (এফভিডিজি), দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর (এফভিডিজি) এবং এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর। এছাড়া জেলা ৩১৫ এ২-এর ১৮ টি ক্লাবের ৪০ জন লায়ন নেতা এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।

Read More »

প্রশাসক নয় সবেক হসিবেে কাজ করতে চাই…রসকি প্রশাসক ডন

জালাল উদ্দনি/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সটিি র্কপােরশেনরে নবনযিুক্ত প্রশাসক এডভোকটে মাহফুজ উন নবী চৌধুরী ডন বলছেনে, দলীয় পরচিয় ববিচ্যে নয়, দলমত নর্বিশিষেে সবার সহযোগতিায় নাগরকিদরে জন্য প্রশাসক নয় সবেক হসিবেে কাজ করতে চাই। যখোনে সমন্বতি উদ্যোগে একটি পরকিল্পতি, পরচ্ছিন্ন ও গ্রীন সটিি করাই হবে মুল লক্ষ। সোমবার (১৬ র্মাচ) সকালে নগরভবনে সাংবাদকিদরে সাথে মতবনিমিয়ে এ কথা বলনে তনি।ি রসকি প্রশাসক বলনে, প্রশাসক হসিবেে আমার প্রথম কাজ হবে বষৈম্যদুর করা। আমার সাথে যারা থাকবনে তারা যমেন নরিাপদ থাকবনে, তমেনি যারা আমার সাথে থাকবনে না তারাও নরিাপদ থাকবনে। কারো প্রতি কোন প্রকার বষৈম্য দখোনো হবে না। দলমতরে র্উধে থকেে নাগরকিদরে যে প্রাপ্য সুবধিা আমরা দতিে চাই। নাগরকিরা যাতে সহজে তার সবো পান সে বষিয়ে উদ্যোগ গ্রহণ করা হব।ে বাজটে বষৈম্য নয়িে বলনে, র্দীঘদনি ধরে বাজটে বষৈম্যরে কবলে রংপুর। দশেরে অন্যান্য সটিি র্কপােরশেন থকেে এই বাজটে বষৈম্যরে কারনে আমরা অনকে পছিয়ি।ে আমাদরে সামনে অনকে চ্যালঞ্জে। আমরা চ্যালঞ্জে মোকাবলো করে বাজটে বষৈম্য কময়িে আনতে সবধরনরে উদ্যোগ নওেয়া হব।ে মাননীয় প্রধানমন্ত্রী রংপুররে বাজটে বষৈম্যরে বষিয়ে অবহতি। তনিি আমাদরে সাথে আছনে। মাননীয় প্রধানমন্ত্রী রংপুররে উন্নয়নে খুবই আন্তরকি। আগামী দনিে রংপুররে উন্নয়নে সবাইকে সাথে পরকিল্পতি উন্নয়ন করতে চাই। শ্যামাসুন্দরী খাল প্রসঙ্গে তনিি বলনে, আমাদরে রংপুররে ফুসফুস খ্যাত শ্যামাসুন্দরী খাল র্দীঘ পরকিল্পনার অভাবে আজ অপরচ্ছিন্ন ভাগারে পরণিত হয়ছে।ে এজন্য প্রথমে শ্যামাসুন্দরী খালরে উন্নয়নে স্বল্প ময়োদী উদ্যোগ নয়িে পরস্কিার পরচ্ছিন্ন করার উদ্যোগ নওেয়া হব।ে এরপর র্দীঘময়োদী পরকিল্পনার মাধ্যমে শ্যামা সুন্দরীকে নগরীর জন্য উপহার দতিে চাই। এজন্য সময়রে প্রয়োজন। আমাদরে পরকিল্পনা করে এগয়িে যতেে হব। এর আগে সকাল ৯ টায় নগরভবনে নবনযিুক্ত প্রশাসক এডভোকটে মাহফুজ উন নবী চৌধুরী ডন পৌছান। পরে সটিি র্কপােরশেনরে র্উধতন র্কমর্কতাদরে সাথে কুশল বনিমিয় কর নগর ভবনরে প্রতটিি সকেশনে যান এবং নগরভবন ঘুরে ঘুরে দখেনে। উল্লখ্যে গত শনবিার (১৪ র্মাচ) দুপুরে স্থানীয় সরকাররে এক প্রজ্ঞাপনরে মাধ্যমে রংপুর সটিি করপোরশেনরে প্রশাসক হসিবেে নয়িোগ পান মহানগর বএিনপরি সদস্য সচবি সাবকে ছাত্রনতো অ্যাডভোকটে মাহফুজ উন নবী চৌধুরী ডন।

Read More »

রংপুরে হরিজন কলোনিতে পাঠগার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর হরিজন কলোনিতে সিআরএ এর আয়োজনে শিশু ও যুব সমাজের মননশীলতা বিকাশের লক্ষে নতুন পাঠগার উদ্বোধন করা হয়। গতকাল (১৫ মার্চ) দুপুরে রংপুর নগরীর কাচারী বাজার নির্বাচন অফিস সংলগ্ন হরিজন কলোনিতে রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ(রিইব) ও ল্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইংলান্ড এর উদ্যোগে হরিজন কলোনির শিশু ও যুবক সমাজের মননশীলতা বিকাশে একটি পাঠাগার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহামুদুর রহমান টিটু। অনুষ্ঠানে ড. আম্বেদকর স্মৃতি পাঠাগারের সভাপতি সঞ্জয় বাসফোরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মতিউর রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার, রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ রিইব, ঢাকা। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিপু বাসফোর, উপদেষ্টা হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর, নন্দ বাসফোর, উপদেষ্টা হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর, বিপ্লব বাসফোর, উপদেষ্টা হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর, হিরালাল বাসফোর, উপদেষ্টা হরিজন অধিকার আদায় সংগঠন, রংপুর, লিটন বাসফোর, সভাপতি, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যান পরিষদ রংপুর,সুরেশ বাসফোর, সাবেক সভাপতি, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যান পরিষদ রংপুর। প্রতিথির বক্তব্যে টিটু বলেন, এটি একটি ভালো উদ্যোগ, আমি সার্বিক সহযোগিতা করবো। আমাকে একটা বইয়ের তালিকা দিবেন আমি বই কিনে দিবো। হরিজন সম্প্রদায়ের নেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং রিইব কে ধন্যবাদ জানান।

Read More »

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সীড, ডিপুক, পল্লী শ্রী, মানসিকা সহ মোট আটটি সামাজিক সংগঠনের নারীরা অংশগ্রহণ করেন। নারী অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিয়ে নানা দিক তুলে ধরে আলোচনা করেন বক্তারা। একস্যাপ প্রকল্প ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীডের নির্বাহী পরিচালক সারতি রাণী সাহা, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী ইকবাল হোসেনসহ বিভিন্ন নারী অধিকার সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, নারী শক্তি সমাজের অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। নারীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করা গেলে দেশ দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে। বক্তারা আরও বলেন, সমাজে নারীর প্রতি বিদ্যমান বৈষম্য, সহিংসতা ও কুসংস্কার দূর করতে পুরুষদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন জরুরি। বক্তারা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা, সমান মজুরি, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক অঙ্গনসহ সবক্ষেত্রে নারীর অধিকার সুরক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে নারী অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নিরাপদ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Read More »